ঢাকা ০৪:৫৪ অপরাহ্ন, শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা হাবিবুর রহমান হাবিবের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন ঈশ্বরদীর পদ্মাপাড়ে সন্ত্রাসের আতঙ্ক, নিরাপত্তার দাবিতে মানববন্ধন বিএনপিকে ক্ষমতাচ্যুত করার ষড়যন্ত্রকারীদের রাজনীতি চিরতরে কবর দেওয়া হবে: হাবিবুর রহমান ঈশ্বরদীতে বসতবাড়ি দখল করে সীমানা প্রাচীর ও গেট নির্মাণ: হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ ঈশ্বরদীতে পোল্ট্রি খামারে বিদ্যুৎ স্পৃষ্টে যুবকের মৃত্যু ঈশ্বরদীতে সড়কের কাজের মান যাচাইয়ে মাঠে এলজিইডির নির্বাহী প্রকৌশলী সরকারি সফরের নামে স্ত্রী নিয়ে সচিবের ভ্রমণ কুমিল্লায় ১০ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ২  ঠাকুরগাঁওয়ে হিফজুল কুরআন ও হুসনে সওত প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত ফরিদপুরে দ্বিতীয় শ্রেণীর শিক্ষার্থীকে ধর্ষণ চেষ্টা: সপ্তাহ পেরোলেও ধরাছোঁয়ার বাহিরে আসামি রুবেল

কিশোরগঞ্জে চিহ্নিত আস্তানা পরিদর্শনে সাবেক কমিশনার আরিফুল ইসলাম আরজু

মো:এনামুল ইসলাম, কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি
  • আপডেট সময় : ০৮:১৪:১৯ অপরাহ্ন, শুক্রবার, ২৪ জুলাই ২০২৬ ৮৭ বার পড়া হয়েছে

কিশোরগঞ্জ সদর উপজেলার ৭ নম্বর ওয়ার্ডের পূর্বতারাপাশা এলাকায় মাদক ব্যবসার বিরুদ্ধে জনসচেতনতা ও প্রতিরোধ গড়ে তুলতে চিহ্নিত মাদক আস্তানা পরিদর্শন করেছেন ৭ নম্বর ওয়ার্ডের সাবেক সফল কমিশনার আরিফুল ইসলাম আরজু।

শুক্রবার জুমার নামাজের পর পূর্বতারাপাশা ইদ্রিসিয়া জামে মসজিদের মুসল্লিদের সঙ্গে নিয়ে তিনি এলাকার বিভিন্ন স্থানে ঘুরে চিহ্নিত মাদক ব্যবসায়ীদের আস্তানা পরিদর্শন করেন। এ সময় তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন জেলা শ্রমিক দলের নেতা দুলাল, ছাত্রদলের নেতাকর্মী, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, বিভিন্ন পেশাজীবী, যুবসমাজ ও সাধারণ এলাকাবাসী।

পরিদর্শনকালে সাবেক কমিশনার শরিফুল ইসলাম আরজু মাদক ব্যবসায় জড়িত ব্যক্তিদের উদ্দেশে কঠোর হুঁশিয়ারি দিয়ে বলেন, আগামী ২৪ ঘণ্টার মধ্যে সব ধরনের মাদক ব্যবসা ও মাদকের আস্তানা স্বেচ্ছায় সরিয়ে নিতে হবে। অন্যথায় এলাকাবাসীকে সঙ্গে নিয়ে ঐক্যবদ্ধভাবে এসব মাদকের আস্তানা উচ্ছেদ ও ধ্বংস করা হবে।
তিনি আরও বলেন, “মাদক আমাদের যুবসমাজ, পরিবার ও সমাজকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে। ভবিষ্যৎ প্রজন্মকে রক্ষায় মাদকের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। কোনো মাদক ব্যবসায়ীকে এই এলাকায় ছাড় দেওয়া হবে না।

উপস্থিত বক্তারাও বলেন, মাদকমুক্ত পূর্বতারাপাশা গড়ে তুলতে স্থানীয় জনগণ, ধর্মীয় প্রতিষ্ঠান, সামাজিক সংগঠন এবং সচেতন নাগরিকদের সম্মিলিত উদ্যোগ অব্যাহত থাকবে। মাদকের বিরুদ্ধে এ ধরনের সামাজিক প্রতিরোধ ভবিষ্যতেও চলবে বলে তারা অঙ্গীকার ব্যক্ত করেন।

এ সময় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, ছাত্রসমাজ, স্থানীয় রাজনৈতিক নেতাকর্মী, মসজিদের মুসল্লি ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত থেকে মাদকবিরোধী এই কর্মসূচিতে সংহতি প্রকাশ করেন। এলাকাবাসীর আশা, এ ধরনের উদ্যোগের মাধ্যমে পূর্বতারাপাশা এলাকায় মাদক ব্যবসা নির্মূলে কার্যকর ভূমিকা রাখা সম্ভব হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

কিশোরগঞ্জে চিহ্নিত আস্তানা পরিদর্শনে সাবেক কমিশনার আরিফুল ইসলাম আরজু

আপডেট সময় : ০৮:১৪:১৯ অপরাহ্ন, শুক্রবার, ২৪ জুলাই ২০২৬