ঢাকা ০২:৪১ অপরাহ্ন, রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা হাবিবুর রহমান হাবিবের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন ঈশ্বরদীর পদ্মাপাড়ে সন্ত্রাসের আতঙ্ক, নিরাপত্তার দাবিতে মানববন্ধন বিএনপিকে ক্ষমতাচ্যুত করার ষড়যন্ত্রকারীদের রাজনীতি চিরতরে কবর দেওয়া হবে: হাবিবুর রহমান ঈশ্বরদীতে বসতবাড়ি দখল করে সীমানা প্রাচীর ও গেট নির্মাণ: হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ ঈশ্বরদীতে পোল্ট্রি খামারে বিদ্যুৎ স্পৃষ্টে যুবকের মৃত্যু ঈশ্বরদীতে সড়কের কাজের মান যাচাইয়ে মাঠে এলজিইডির নির্বাহী প্রকৌশলী সরকারি সফরের নামে স্ত্রী নিয়ে সচিবের ভ্রমণ কুমিল্লায় ১০ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ২  ঠাকুরগাঁওয়ে হিফজুল কুরআন ও হুসনে সওত প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত ফরিদপুরে দ্বিতীয় শ্রেণীর শিক্ষার্থীকে ধর্ষণ চেষ্টা: সপ্তাহ পেরোলেও ধরাছোঁয়ার বাহিরে আসামি রুবেল

কু‌ড়িগ্রা‌মে জাতীয় সংগীত বিকৃত ক‌রে টিকটক করায় যুবলীগ নেতা গ্রেফতার

আনোয়ার হোসেন, কুড়িগ্রাম:
  • আপডেট সময় : ০২:০২:১৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৫ ২৩৮ বার পড়া হয়েছে

জাতীয় সংগীতকে ব্যাঙ্গ করে ও অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনুসকে নিয়ে কটুক্তি মূলক ভিডিও টিকটকের মাধ্যমে ছড়িয়ে দেওয়ায় কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলায় আওয়ামী যুবলীগের এক সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ।

গ্রেফতারকৃত ওই যুবকের নাম মোঃ আলম মিয়া। সে উপজেলার সন্তোষপুর ইউনিয়ন ৬নং ওয়ার্ড যুবলীগের সদস্য ও একই ইউনিয়নের গোপালপুর ঝান্ডারের মোড় এলাকার বাসিন্দা। বিষয়টি নিশ্চিত করেন কুড়িগ্রাম জেলা পুলিশের ভারপ্রাপ্ত মিডিয়া অফিসার ও ডিআইও-১ মোঃ আলমগীর হোসেন।

পুলিশ জানায়, উপজেলার সন্তোষপুর ইউনিয়ন ৬নং ওয়ার্ড যুবলীগের সদস্য মোঃ আলম মিয়া গত ৩/৪ দিন আগে তার টিকটক আইডিতে একটি ভিডিও পোস্ট করেন। ভিডিওটিতে বাংলাদেশের জাতীয় সংগীতকে ব্যাঙ্গ করে ও অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনুস এবং দেশের বর্তমান পরিস্থিতি নিয়ে উস্কানি ও কটুক্তি মূলক ভিডিও ছড়িয়ে দেওয়ায় নাগেশ্বরী থানা পুলিশ অভিযান চালিয়ে সোমবার (১৭ ফেব্রুয়ারি) দিবাগত রাত ৯টায় তার নিজ বাড়ী থেকে তাকে গ্রেফতার করা হয়।

মিডিয়া অফিসার ও ডিআইও-১ মোঃ আলমগীর হোসেন বলেন, দেশের বর্তমান পরিস্থিতি ও অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা সম্পর্কে কটুক্তি ও উস্কানিমূলক ভিডিও ছড়িয়ে দিয়ে দেশে অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা করে আসছিলো গ্রেফতারকৃত আলম মিয়া। গ্রেফতারকৃত আলম মিয়াকে মঙ্গলবার সকালে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

কু‌ড়িগ্রা‌মে জাতীয় সংগীত বিকৃত ক‌রে টিকটক করায় যুবলীগ নেতা গ্রেফতার

আপডেট সময় : ০২:০২:১৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৫