ঢাকা ০৪:০৪ অপরাহ্ন, শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা হাবিবুর রহমান হাবিবের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন ঈশ্বরদীর পদ্মাপাড়ে সন্ত্রাসের আতঙ্ক, নিরাপত্তার দাবিতে মানববন্ধন বিএনপিকে ক্ষমতাচ্যুত করার ষড়যন্ত্রকারীদের রাজনীতি চিরতরে কবর দেওয়া হবে: হাবিবুর রহমান ঈশ্বরদীতে বসতবাড়ি দখল করে সীমানা প্রাচীর ও গেট নির্মাণ: হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ ঈশ্বরদীতে পোল্ট্রি খামারে বিদ্যুৎ স্পৃষ্টে যুবকের মৃত্যু ঈশ্বরদীতে সড়কের কাজের মান যাচাইয়ে মাঠে এলজিইডির নির্বাহী প্রকৌশলী সরকারি সফরের নামে স্ত্রী নিয়ে সচিবের ভ্রমণ কুমিল্লায় ১০ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ২  ঠাকুরগাঁওয়ে হিফজুল কুরআন ও হুসনে সওত প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত ফরিদপুরে দ্বিতীয় শ্রেণীর শিক্ষার্থীকে ধর্ষণ চেষ্টা: সপ্তাহ পেরোলেও ধরাছোঁয়ার বাহিরে আসামি রুবেল

কুমিল্লা ব্রাহ্মণপাড়া থানা পুলিশের অভিযানে ১৪ কেজি গাঁজাসহ গ্রেফতার-১

এ.কে পলাশ, কুমিল্লা প্রতিনিধি
  • আপডেট সময় : ০৯:২৬:৪৮ অপরাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬ ৮৩ বার পড়া হয়েছে

কুমিল্লার ব্রাহ্মণপাড়া ধান্যদৌল এলাকায় থানা পুলিশের বিশেষ অভিযানে ১৪ কেজি গাঁজাসহ এক মাদক ব্যাবসায়ীকে আটক করেছে।

এসময় মাদক পরিবহণ কাজে ব্যবহৃত একটি প্রাইভেটকার জব্দ করে পুলিশ।
বুধবার (২৯ জুলাই) সকালে উপজেলার সদর ইউনিয়নের ধান্যদৌল উত্তর বাজারের হাজী আলী আহাম্মেদ মার্কেটের সামনে থেকে তাকে আটক করে পুলিশ।

গ্রেফতারকৃত আসামী মো. নাছির উদ্দিন (৩৮) ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা উপজেলার নয়নপুর (মোল্লা বাড়ি) এলাকার মৃত আব্দুল আজিজের ছেলে। বর্তমানে তিনি ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের যাত্রাবাড়ী থানাধীন উত্তর সায়েদাবাদ এলাকার বাসিন্দা।

থানা পুলিশ সুত্রে জানা যায়, বুধবার সকাল আনুমানিক ৬টা ৪৫ মিনিটে ব্রাহ্মণপাড়া থানার এসআই (নিঃ) ডিএমএ মজিদের নেতৃত্বে এএসআই (নিঃ) মো. সাইফুল আলম সিদ্দিকীসহ পুলিশের একটি দল ব্রাহ্মণপাড়া সদর ইউনিয়নের ধান্যদৌল উত্তর বাজারের হাজী আলী আহাম্মেদ মার্কেটের সামনে কুমিল্লা থেকে মিরপুরগামী সড়কে একটি প্রাইভেটকার তল্লাশি করা হয়। তল্লাশিকালে প্রাইভেটকার থেকে ১৪ কেজি গাঁজা উদ্ধার করা হয়। একই সঙ্গে মাদক পরিবহনে ব্যবহৃত প্রাইভেটকারটি জব্দ করা হয়। যার আনুমানিক বাজারমূল্য প্রায় ১৫ লাখ টাকা।

ঘটনার সত্যতা নিশ্চিত করে কুমিল্লা ব্রাক্ষনপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফারুক হোসেন জানান, উদ্ধারকৃত গাঁজা ও জব্দকৃত প্রাইভেটকারের বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের শেষে বুধবার দুপুরে কুমিল্লা বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে বলে তিনি জানান।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

কুমিল্লা ব্রাহ্মণপাড়া থানা পুলিশের অভিযানে ১৪ কেজি গাঁজাসহ গ্রেফতার-১

আপডেট সময় : ০৯:২৬:৪৮ অপরাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬