সংবাদ শিরোনাম ::
কেরানী হাটে ৯৯ কেজি পলিথিন জব্দ ১৪ হাজার টাকা জরিমানা
মিজানুর রহমান রুবেল সাতকানিয়া চট্টগ্রাম
- আপডেট সময় : ১০:৩৬:৪০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৫ নভেম্বর ২০২৪ ৩৫০ বার পড়া হয়েছে
চট্টগ্রামের সাতকানিয়া কেরানী হাটে সিটি সেন্টার ও কাঁচাবাজারে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে।
৫ নভেম্বর মঙ্গলবার, দুপুরে এ অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি)ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফারিস্তা করিম।
এ সময় ৯৯ কেজি পলিথিন জব্দ করা হয়। এছাড়া বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন ১৯৯৫(সংশোধিত ২০১০)ও ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর সংশ্লিষ্ট ধারায় ৮টি মামলায় ১৪ হাজার টাকা জরিমানা করা হয়।
এসময় পরিবেশের জন্য ক্ষতিকর পলিথিন বিক্রি বন্ধ করা। নিষিদ্ধ পলিথিন ব্যবহার বন্ধ করা ও দোকানে পণ্য মূল্য তালিকা না থাকার বিষয়ে সতর্ক করা হয়।
অভিযানে সহযোগিতা করেন পরিবেশ অধিদপ্তর এর পরিদর্শক মো: ফয়সাল সহ সাতকানিয়া থানার পুলিশ সদস্যবৃন্দ এবং উপজেলা ভূমি অফিসের কর্মচারীবৃন্দ।










