ঢাকা ০৫:৫৭ অপরাহ্ন, রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা হাবিবুর রহমান হাবিবের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন ঈশ্বরদীর পদ্মাপাড়ে সন্ত্রাসের আতঙ্ক, নিরাপত্তার দাবিতে মানববন্ধন বিএনপিকে ক্ষমতাচ্যুত করার ষড়যন্ত্রকারীদের রাজনীতি চিরতরে কবর দেওয়া হবে: হাবিবুর রহমান ঈশ্বরদীতে বসতবাড়ি দখল করে সীমানা প্রাচীর ও গেট নির্মাণ: হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ ঈশ্বরদীতে পোল্ট্রি খামারে বিদ্যুৎ স্পৃষ্টে যুবকের মৃত্যু ঈশ্বরদীতে সড়কের কাজের মান যাচাইয়ে মাঠে এলজিইডির নির্বাহী প্রকৌশলী সরকারি সফরের নামে স্ত্রী নিয়ে সচিবের ভ্রমণ কুমিল্লায় ১০ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ২  ঠাকুরগাঁওয়ে হিফজুল কুরআন ও হুসনে সওত প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত ফরিদপুরে দ্বিতীয় শ্রেণীর শিক্ষার্থীকে ধর্ষণ চেষ্টা: সপ্তাহ পেরোলেও ধরাছোঁয়ার বাহিরে আসামি রুবেল

ক্লাবের জায়গা দখলে নিতে ‘মিথ্যা’ মামলা ও হয়রানির প্রতিবাদে মানববন্ধন

চট্টগ্রাম ব্যুরো:
  • আপডেট সময় : ০৬:৩১:০৪ অপরাহ্ন, বুধবার, ১৩ নভেম্বর ২০২৪ ৩০০ বার পড়া হয়েছে

শহীদ আলম স্মৃতি সংসদের জায়গা জবরদখলের জন্য ষড়যন্ত্রমূলক ‘মিথ্যা’ মামলা, ও স্থানীয়দের নির্যাতনের প্রতিবাদে নগরীর পাহাড়তলী এলাকায় মানববন্ধন ও বিক্ষোভ করেছেন এলাকাবাসী।

বুধবার (১৩ই নভেম্বর) দুপুরে নগরীর পাহাড়তলী থানার আই-ডব্লিউ কলোনি এলাকায় শহীদ আলম স্মৃতি সংসদ ও এলাকাবাসীর যৌথ উদ্যোগে ঘণ্টাব্যাপী এই মানববন্ধন হয়।

মানববন্ধনে ভুক্তভোগী শওকত খান রাজু, ইব্রাহিম, সুমন, দস্তগীর রিয়াদ, মোসাম্মৎ লাইজু আক্তার প্রমুখ বক্তব্য দেন।

মানববন্ধনে বক্তারা বলেন, জিয়াউল হক মুরাদ সহযোগীদের নিয়ে দীর্ঘদিন ধরে এলাকায় ভূমি দখলসহ বিভিন্ন অপকর্ম করে আসছে। সে পলাতক যুবলীগ ক্যাডার হেলাল আকবর চৌধুরী বাবরের সহযোগী হিসেবে এলাকায় প্রভাব বিস্তার করলেও রাজনৈতিক পট পরিবর্তনের পরে এখন সে নিজেকে বিএনপি সমর্থক বলে দাবি করে এলাকাবাসীকে হয়রানি করছে। আমরা এ ঘটনায় সঠিক বিচারের দাবি জানাই।

মানববন্ধন থেকে ষড়যন্ত্রমূলক ‘মিথ্যা’ মামলা ও এলাকাবাসীকে হয়রানির দায়ে জিয়াউল হক মুরাদ ও তার সহযোগীদের আইনের আওতায় আনার দাবি জানানো হয়। পাশাপাশি মুরাদের দখলে থাকা রেলের মালিকানাধীন জায়গাগুলো দখলমুক্ত করতে রেল কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করা হয়।

মানববন্ধনে আই-ডব্লিউ কলোনি, বাঁচামিয়া রোড ও আশপাশের এলাকার প্রায় ৩ শতাধিক নারী-পুরুষ অংশ নেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

ক্লাবের জায়গা দখলে নিতে ‘মিথ্যা’ মামলা ও হয়রানির প্রতিবাদে মানববন্ধন

আপডেট সময় : ০৬:৩১:০৪ অপরাহ্ন, বুধবার, ১৩ নভেম্বর ২০২৪