খাগড়াছড়িতে এনসিপি’র জুলাই পথযাত্রা কর্মসূচি ও সমাবেশ
- আপডেট সময় : ০২:৩৯:২৭ অপরাহ্ন, সোমবার, ২১ জুলাই ২০২৫ ২৫১ বার পড়া হয়েছে
খাগড়াছড়িতে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)- সোমবার (২১ জুলাই) খাগড়াছড়ির শহরের শাপলা শত্বরের মুক্তমঞ্চে ‘দেশ গড়তে জুলাই পদযাত্রা’ কর্মসূচির সমাবেশে অনুষ্ঠিত হয়।
এনসিপির কেন্দ্রীয় এই কর্মসূচির মধ্য দিয়ে খাগড়াছড়িতে প্রথমবারের মতো দলের বড় আকারের কোনো সমাবেশ অনুষ্ঠিত হয়।নারকেল বাগান থেকে ‘জুলাই পদযাত্রা’ শুরু হয়, যা শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে শাপলাচত্বরে এসে সমাবেশে পরিণত হয়।
এতে জেলার বিভিন্ন উপজেলা থেকে এনসিপির শত শত নেতাকর্মী যোগ দেন। সমাবেশে বক্তব্য রাখেন- খাগড়াছড়ির এনসিপির দক্ষিণাঞ্চলের সংগঠক ও খাগড়াছড়ি জেলা পরিষদের সদস্য মনজিলা আক্তার ঝুমা, উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম, মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী, সদস্যসচিব আখতার হোসেন। জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) এর আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, পাহাড়ে ঐক্যে ও সম্প্রতির কোনো বিকল্প নেই। পার্বত্য চট্টগ্রামে পরিকল্পিতভাবে অশান্তি জিইয়ে রেখে তৃতীয় কোনো পক্ষ যেন আর সুবিধা নিতে না পারে, সে জন্য আমাদের ঐক্যবদ্ধ হতে হবে।
যদি কোনো সমস্যা থাকে, তা আমরা নিজেরাই সমাধান করব। কিন্তু বাইরের কেউ যেন ফায়দা না তুলতে পারে, সেটাই এখন সবচেয়ে জরুরি। বাংলাদেশের সংবিধানে যেভাবে সব জনগোষ্ঠীকে উপেক্ষা করা হয়েছে, তা আমরা মেনে নিই না। ৭২-এর সংবিধানকে আমরা মুজিববাদী সংবিধান বলি, যেখানে বাঙালি জাতীয়তাবাদের ছত্রছায়ায় অবাঙালি জনগোষ্ঠীকে প্রান্তিক করে রাখা হয়েছে।
আজ আমরা চাই, একটি নতুন অন্তর্ভুক্তিমূলক সংবিধান, যেখানে সবাই-সব সম্প্রদায়-সমান মর্যাদায় অংশ নেবে। সবশেষে ঢাকার দিয়াবাড়িতে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের ভেতরে বিমান বাহিনীর একটি উড়োজাহাজ বিধ্বস্ত হওয়ার ঘটনায় আহতদের জন্য মোনাজাতের মাধ্যমে সভা শেষ করেন।










