ঢাকা ০৯:১৯ অপরাহ্ন, শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা হাবিবুর রহমান হাবিবের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন ঈশ্বরদীর পদ্মাপাড়ে সন্ত্রাসের আতঙ্ক, নিরাপত্তার দাবিতে মানববন্ধন বিএনপিকে ক্ষমতাচ্যুত করার ষড়যন্ত্রকারীদের রাজনীতি চিরতরে কবর দেওয়া হবে: হাবিবুর রহমান ঈশ্বরদীতে বসতবাড়ি দখল করে সীমানা প্রাচীর ও গেট নির্মাণ: হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ ঈশ্বরদীতে পোল্ট্রি খামারে বিদ্যুৎ স্পৃষ্টে যুবকের মৃত্যু ঈশ্বরদীতে সড়কের কাজের মান যাচাইয়ে মাঠে এলজিইডির নির্বাহী প্রকৌশলী সরকারি সফরের নামে স্ত্রী নিয়ে সচিবের ভ্রমণ কুমিল্লায় ১০ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ২  ঠাকুরগাঁওয়ে হিফজুল কুরআন ও হুসনে সওত প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত ফরিদপুরে দ্বিতীয় শ্রেণীর শিক্ষার্থীকে ধর্ষণ চেষ্টা: সপ্তাহ পেরোলেও ধরাছোঁয়ার বাহিরে আসামি রুবেল

খোকন গাজীর সমর্থনে চট্টগ্রামে অবস্থানরত ভেলুমিয়াবাসীর মতবিনিময় সভা

এনামুল হক রাশেদী, চট্টগ্রাম
  • আপডেট সময় : ১০:১২:০৬ পূর্বাহ্ন, শুক্রবার, ৩ জুলাই ২০২৬ ৮৯ বার পড়া হয়েছে

ভোলা জেলার ১০ নম্বর ভেলুমিয়া ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের সম্ভাব্য মেম্বার পদপ্রার্থী, ভেলুমিয়া ইউনিয়ন বিএনপির যুগ্ম সম্পাদক, ব্যবসায়ী, রাজনীতিবিদ ও তরুণ সমাজসেবক খোকন গাজীর সমর্থনে চট্টগ্রামে অবস্থানরত সর্বস্তরের ভেলুমিয়া ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের নারী-পুরুষদের সাথে এক মতবিনিময় ও পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে।

২ জুলাই(বৃহস্পতিবার) সন্ধ্যা ৭টায় নগরীর হালিশহর থানার ৩৮ নম্বর ওয়ার্ডস্থ শামিমা আরা কনভেনশন সেন্টারে এ সভা অনুষ্ঠিত হয়। এতে চট্টগ্রামে অবস্থানরত ভেলুমিয়া ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের বিভিন্ন পেশায় কর্মরত কয়েকশ নারী-পুরুষ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।
ভেলুমিয়া ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের বর্ষীয়ান মুরব্বি শানু মাঝির সভাপতিত্বে এবং যুবনেতা রাশেদের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন মো. মনির, মো. মাসুদ, মো. রাশেদ, মো. কামাল, আলাউদ্দিন ডাক্তারসহ ওয়ার্ডের বিভিন্ন শ্রেণি-পেশার বিশিষ্ট ব্যক্তিরা।

বক্তারা খোকন গাজীর সততা, মানবিকতা ও গঠনমূলক নেতৃত্বের ভূয়সী প্রশংসা করেন। তারা করোনাকালীন সময়ে তার জনসেবামূলক কর্মকাণ্ড, বিভিন্ন সময়ে অসহায় মানুষের পাশে দাঁড়ানো এবং সমাজকল্যাণমূলক কাজের কথা তুলে ধরে আগামী স্থানীয় সরকার নির্বাচনে ভেলুমিয়া ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডে তাকে মেম্বার হিসেবে মনোনিত করার আহ্বান জানান।

সভায় উপস্থিত কয়েকশ নারী-পুরুষ নিজ এলাকার বিভিন্ন সমস্যা ও সম্ভাবনার কথা তুলে ধরে খোকন গাজীর কাছে সমাধানের পরিকল্পনা জানতে চান। জবাবে তিনি এলাকার উন্নয়ন, জনসেবা ও জনগণের প্রত্যাশা পূরণে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করলে উপস্থিতরা করতালির মাধ্যমে তার প্রতি দৃঢ় সমর্থন জানান।

উল্লেখ্যঃ আসন্ন ইউপি নির্বাচনে একজন সম্ভাব্য মেম্বার পদপ্রার্থীর সমর্থনে আয়োজিত মত বিনিময় ও পরিচিতি সভায় ভিন্ন জেলায় অবস্থানরত একটি ইউনিয়নের একটি ওয়ার্ডের এত বিপুল সংখ্যক এলাকাবাসীর স্বতঃস্ফূর্ত অংশগ্রহন খোকন গাজীর জনপ্রিয়তা ও গ্রহনযোগ্যতার পাশাপাশি তার প্রতি ভালবাসার বহিঃপ্রকাশ সত্যিই প্রশংসনীয় ও দৃষ্টান্ত হয়ে থাকবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

খোকন গাজীর সমর্থনে চট্টগ্রামে অবস্থানরত ভেলুমিয়াবাসীর মতবিনিময় সভা

আপডেট সময় : ১০:১২:০৬ পূর্বাহ্ন, শুক্রবার, ৩ জুলাই ২০২৬