ঢাকা ০৫:৫৩ অপরাহ্ন, শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ১৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সমাজে মানবিকতার সংকট: আমরা কি সত্যিই ভালো মানুষ হতে পারছি? নবগঠিত ঈশ্বরদী উপজেলা ও পৌর বিএনপির নেতৃবৃন্দদের ফুলেল শুভেচ্ছা জানালেন নেতাকর্মীরা ঈশ্বরদী উপজেলা ও পৌর বিএনপির নবগঠিত কমিটিকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল নতুন তথ্য ও সম্প্রচার মন্ত্রীকে সমমনা সংগঠনগুলোর অভিনন্দন ঈশ্বরদী উপজেলা ও পৌর বিএনপির আহ্বায়ক কমিটি অনুমোদন সন্ত্রাসী-মাদক ব্যবসায়ীদের দ্রুত নির্মূলের নির্দেশ সাংবাদিক সমিতির কুমিল্লা জেলা শাখার প্রচার সম্পাদক হলেন নাগরিক টেলিভিশনের রুবেল মজুমদার ছবির ফ্রেমে ধরে রাখা জীবনের গল্প-আম্বিয়া বেগম অন্তরা চাহিদার কারণে সামনের দিনগুলোতে সারা বিশ্বেই আরও বেশি জ্বালানির প্রয়োজন. ড. মো. আখতার হোসেন সাতকানিয়ায় প্রধানমন্ত্রী গোল্ডকাপ ও নতুন কুঁড়ি স্পোর্টস আয়োজন নিয়ে মতবিনিময়

গৃহবন্দি সু চি অসুস্থ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৩:০১:৪২ পূর্বাহ্ন, বুধবার, ৬ সেপ্টেম্বর ২০২৩ ৩২১ বার পড়া হয়েছে

এফএনএস

হঠাৎ অসুস্থ হয়ে পড়েছেন মিয়ানমারের গৃহবন্দি নেত্রী অং সান সু চি। এ অবস্থায় তাকে বাইরে কোনো বিশেষজ্ঞ চিকিৎসককে দেখানোর আবেদন জানানো হলে, তা প্রত্যাখ্যান করেছে সামরিক সরকার। গতকাল মঙ্গলবার বিষয়টি নিশ্চিত করেছে তার পরিবার। কারাগার বিভাগের চিকিৎসক দিয়ে স্বাস্থ্য পরীক্ষা করানো হচ্ছে ৭৮ বছর বয়সী এই নোবেল বিজয়ীর। সূত্র জানিয়েছে, ‘অং সান সু চি’র মাড়ি বেশ ফুলে গেছে। যার কারণে তিনি ভালোভাবে খেতে পারছেন না। বমি, মাথা ঘোরা ও জ্ঞান হারানো বা নিস্তেজ হওয়ার মতো জটিলতায় ভুগছেন।’ তার শারীরিক অসুস্থতা নিয়ে জানতে রয়টার্স ফোন করলে রিসিভ করেনি জান্তার একজন মুখপাত্র। ২০২১ সালের ফেব্রুয়ারিতে অভ্যুত্থান ঘটিয়ে সু চিকে গ্রেপ্তার করে সামরিক বাহিনী। পাশাপাশি দেশটির অনেক রাজনীতিককে বন্দি করা হয়। ১৯টি ফৌজদারি মামলায় ২৭ বছরের সাজা হয়েছে অং সান সুচির। এর মধ্যে দুর্নীতি, রাষ্ট্রদ্রোহ ও নির্বাচনে কারচুপির অভিযোগ রয়েছে। সবগুলো অভিযোগ বরাবরই অস্বীকার করে আসছেন তিনি। স্বাধীনতার নায়ক জেনারেল অং সানের কন্যা স্বৈরাচারের বিরুদ্ধে গণতন্ত্রপন্থী আন্দোলনের নেতা হিসেবে আবির্ভূত হয়েছিলেন। এনএলডির সহ-প্রতিষ্ঠাতা তিনি। ১৯৮৯ সালে গৃহবন্দি হন। নোবেল শান্তি পুরস্কার জয়ী সু চি বিশ্বের শীর্ষস্থানীয় গণতন্ত্রের আইকনদের একজন। কিন্তু তার শাসনামলে রাখাইনে রোহিঙ্গা জনগোষ্ঠীর ওপর সেনাবাহিনীর দমন-পীড়নকে সমর্থন জানিয়ে আন্তর্জাতিকভাবে সমালোচিত হন। এমনকি আন্তর্জাতিক বিচার আদালতে গণহত্যার অভিযোগের মামলায় মিয়ানমার সেনাবাহিনীর পক্ষে সাফাই গেয়েছিলেন তিনি। সূত্র: রয়টার্স

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

গৃহবন্দি সু চি অসুস্থ

আপডেট সময় : ০৩:০১:৪২ পূর্বাহ্ন, বুধবার, ৬ সেপ্টেম্বর ২০২৩