ঢাকা ০৪:০৯ পূর্বাহ্ন, সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা হাবিবুর রহমান হাবিবের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন ঈশ্বরদীর পদ্মাপাড়ে সন্ত্রাসের আতঙ্ক, নিরাপত্তার দাবিতে মানববন্ধন বিএনপিকে ক্ষমতাচ্যুত করার ষড়যন্ত্রকারীদের রাজনীতি চিরতরে কবর দেওয়া হবে: হাবিবুর রহমান ঈশ্বরদীতে বসতবাড়ি দখল করে সীমানা প্রাচীর ও গেট নির্মাণ: হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ ঈশ্বরদীতে পোল্ট্রি খামারে বিদ্যুৎ স্পৃষ্টে যুবকের মৃত্যু ঈশ্বরদীতে সড়কের কাজের মান যাচাইয়ে মাঠে এলজিইডির নির্বাহী প্রকৌশলী সরকারি সফরের নামে স্ত্রী নিয়ে সচিবের ভ্রমণ কুমিল্লায় ১০ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ২  ঠাকুরগাঁওয়ে হিফজুল কুরআন ও হুসনে সওত প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত ফরিদপুরে দ্বিতীয় শ্রেণীর শিক্ষার্থীকে ধর্ষণ চেষ্টা: সপ্তাহ পেরোলেও ধরাছোঁয়ার বাহিরে আসামি রুবেল

চাঁপাইনবাবগঞ্জে ‘আড়াই কেজি হেরোইনসহ’ যুবক আটক

রাজশাহী প্রতিনিধি
  • আপডেট সময় : ০৪:২০:৩৬ পূর্বাহ্ন, শনিবার, ২৬ এপ্রিল ২০২৫ ২৭৭ বার পড়া হয়েছে

চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার দেবীনগর ইউনিয়নের হরমা গ্রাম থেকে আড়াই কেজি হেরোইনসহ এক যুবককে আটকের কথা জানিয়েছে র‌্যাব।

শুক্রবার সন্ধ্যায় র‌্যাব-৫, চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্প থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন সংবাদে সকাল সাড়ে ১০টার দিকে হরমা গ্রামে পদ্মা নদীর পাশের রাস্তার উপরে অবস্থান নেয় রাজশাহী ও চাঁপাইনবাবগঞ্জের র‌্যাবের একটি দল।

এ সময় রাস্তায় একটি মোটর সাইকেলের গতিবিধি সন্দেহজনক হওয়ায় প্রতিবন্ধকতা সৃষ্টি করে তাকে থামানো হয়। স্থানীয়দের সামনে মোটরসাইকেল চালক ইউসুফ আলীকে (২৬) তল্লাশি চালিয়ে আড়াই কেজি হেরোইন, একটি মোটরসাইকেল, একটি মোবাইল ফোন ও নগদ আড়াই হাজার টাকাসহ আটক করা হয়। আটক ইউসুফের বাড়ি রাজশাহীর গোদাগাড়ী উপজেলার জাহানাবাদ চাতরাপুকুর গ্রামে। এ ঘটনায় সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে বলেও জানায় র‌্যাব ৫।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

চাঁপাইনবাবগঞ্জে ‘আড়াই কেজি হেরোইনসহ’ যুবক আটক

আপডেট সময় : ০৪:২০:৩৬ পূর্বাহ্ন, শনিবার, ২৬ এপ্রিল ২০২৫