ঢাকা ০২:১৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা হাবিবুর রহমান হাবিবের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন ঈশ্বরদীর পদ্মাপাড়ে সন্ত্রাসের আতঙ্ক, নিরাপত্তার দাবিতে মানববন্ধন বিএনপিকে ক্ষমতাচ্যুত করার ষড়যন্ত্রকারীদের রাজনীতি চিরতরে কবর দেওয়া হবে: হাবিবুর রহমান ঈশ্বরদীতে বসতবাড়ি দখল করে সীমানা প্রাচীর ও গেট নির্মাণ: হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ ঈশ্বরদীতে পোল্ট্রি খামারে বিদ্যুৎ স্পৃষ্টে যুবকের মৃত্যু ঈশ্বরদীতে সড়কের কাজের মান যাচাইয়ে মাঠে এলজিইডির নির্বাহী প্রকৌশলী সরকারি সফরের নামে স্ত্রী নিয়ে সচিবের ভ্রমণ কুমিল্লায় ১০ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ২  ঠাকুরগাঁওয়ে হিফজুল কুরআন ও হুসনে সওত প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত ফরিদপুরে দ্বিতীয় শ্রেণীর শিক্ষার্থীকে ধর্ষণ চেষ্টা: সপ্তাহ পেরোলেও ধরাছোঁয়ার বাহিরে আসামি রুবেল

চালক-হেলপার হত্যা, মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক আসামিকে গ্রেফতার করেছে র‍্যাব-১২ ও র‍্যাব-৪ এর সদস্যরা।

বিশেষ প্রতিনিধি
  • আপডেট সময় : ০১:১৮:৫২ অপরাহ্ন, সোমবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৪ ৪৪৯ বার পড়া হয়েছে

ট্রাক চালক ও হেলপার হত্যা মামলার মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি শাহাদাৎ হোসেনকে গ্রেফতার করেছে র‍্যাব-১২ ও র‍্যাব-৪ এর সদস্যরা।

সোমবার (২৬ ফেব্রুয়ারী) দুপুরে র‍্যাব-১২ এর হেডকোয়ার্টারে এক সংবাদ সম্মেলনে এতথ্য জানান র‍্যাব-১২ এর কোম্পানী কমান্ডার মোহাম্মদ ইলিয়াস।

মৃত্যুদন্ডপ্রাপ্ত পলাতক আসামি শাহাদাৎ হোসেন সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার মধুপুর গ্রামের মৃত কাইয়ুম মোল্লার ছেলে।

র‍্যাব কমান্ডার বলেন, ২০১০ সালের ৪ আগষ্ট ভোমরা স্থলবন্দর থেকে ট্রাক চালক মোঃ জয়নাল হোসেন (৪০) ও হেলপার রুবেল রাসেল (২৮) পাথর বোঝাই ট্রাক নিয়ে গাজীপুর জেলার শ্রীপুর থানা এলাকার উদ্দেশ্যে রওনা করেন। পরবর্তীতে ৬ আগস্ট পাথর বোঝাই ট্রাকটি ঢাকা জেলার ধামরাই থানাধীন শ্রীরামপুর নামক স্থানে পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করা হয় এবং ৭ আগস্ট মানিকগঞ্জ জেলার ঘিওর থানা এলাকা থেকে ট্রাকের চালক এবং হেলপারের ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধার করে পুলিশ। এঘটনায় নিহত ট্রাক চালকের ছোট ভাই জাহাঙ্গীর হোসেন বাদী হয়ে মানিকগঞ্জ জেলার ঘিওর থানায় অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে একটি হত্যা মামলা দায়ের করেন।
মামলার তদন্ত শেষে শাহাদাৎ হোসেনসহ ৯জনকে আসামী করে আদালতে অভিযোগপত্র দাখিল করা হয়। হত্যাকান্ডে জড়িত থাকার অভিযোগ প্রমাণিত হওয়ায় ২০২৩ সালের ৯ অক্টোবর আসামিকে শাহাদাৎ হোসেনকে দোষী সাব্যস্ত করে মৃত্যুদন্ডের আদেশ দেন আদালত। একই সঙ্গে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।
হত্যাকান্ডের পর থেকেই আসামি শাহাদাৎ হোসেন আত্মগোপনে চলে যায় এবং সাভার থানার কর্ণপাড়া এলাকায় পরিবার নিয়ে বসবাস করতে থাকেন। গত ২৫ ফেব্রুয়ারি রাতে “ঢাকা জেলার সাভার মডেল থানাধীন কর্ণপাড়া এলাকায়” অভিযান চালিয়ে শাহাদাৎ হোসেনকে গ্রেফতার করা হয়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

চালক-হেলপার হত্যা, মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক আসামিকে গ্রেফতার করেছে র‍্যাব-১২ ও র‍্যাব-৪ এর সদস্যরা।

আপডেট সময় : ০১:১৮:৫২ অপরাহ্ন, সোমবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৪