জমকালো আয়োজনে তারুণ্যের ঈদ উৎসব জলঢাকায় উদযাপিত
- আপডেট সময় : ০৪:১৪:১২ পূর্বাহ্ন, রবিবার, ৬ এপ্রিল ২০২৫ ৩১৭ বার পড়া হয়েছে
ঈদ নিয়ে তারুণ্যের উৎসাহ-উদ্দীপনা, ভাবনাটাও একটু বেশি। তারুণ্যের সেই ভাবনাগুলোকে এলাকার বিনোদন প্রেমী মানুষদের মাঝে তুলে ধরেছেন জলঢাকা উপজেলার সাধারন শিক্ষার্থী ও সুশিল সমাজের নেতৃবৃন্দরা। যারা অক্লান্ত শ্রমের বিনিময়ে উপহার দিয়েছে ২৪শের স্বাধীনতা।
ঈদ পরবর্তী সময়টাতে এই জলঢাকা উপজেলায় যখন রাজনৈতিক অস্থিতিশীলতা বিরাজ করছিল এবং এই ঈদ মেলাকে কেন্দ্র করে স্থানীয় বিএনপি’র দুই গ্রুপের নানামুখী কর্মসূচিকে ঘিরে উত্তপ্ত হয়েছিল পেট্রোল পাম্প এবং থানা মোড়ের পুরো এলাকা।
উত্তপ্ত পরিস্থিতির কারণে শেষ পর্যন্ত প্রশাসন কারফিউ জারি করতে বাধ্য হয়েছিল। এবং মেলা পন্ড হয়েছিল ঠিক তখনি স্থানীয় ছাত্র ও সুশীল সামাজের নেতৃত্বে এবং জাতীয় নাগরিক পার্টি এনসিপি এর কেন্দ্রীয় মুখ্য সংগঠক আবু সাঈদ লিওনের দিক নির্দেশনায় মেলার দায়িত্ব নেন ছাত্র প্রতিনিধীর একটি গোষ্ঠী।
বাজার থেকে দূরে কোরাহলমুক্ত স্থানীয় ডাকবাংলোতে জাতীয় নাগরিক পার্টির প্রতিনিধি মোহাইমেনুর রহমান সানাকে মেলার আহ্বায়ক করে একটি কমিটি গঠন করে ১লা এপ্রিল থেকে ৪ঠা এপ্রিল পর্যন্ত ৪ দিন ব্যাপি তারুণ্যের ঈদ উৎসবের ব্যানারে মেলা আয়োজন করেন। ৪দিন ব্যাপি ঈদ মেলাটি জমকালো আয়োজনের মধ্যে দিয়ে শেষ হচ্ছে। স্বল্প সময়ে অল্প পরিসরে পরিস্থিতি স্বাভাবিক রেখে জমকালো আয়োজনের মধ্যে দিয়ে এমন আয়োজন করার জন্য মেলা কমিটির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন মেলায় আগত দর্শনার্থীরা।
এ বিষয়ে মেলা কমিটির আহ্বায়ক ও জাতীয় নাগরিক কমিটি জলঢাকা উপজেলা প্রতিনিধি মোহাইমেনুর রহমান সানা এ প্রতিবেদককে বলেন, জলঢাকায় এই মেলাকে কেন্দ্র করে যখন বিএনপির মধ্যে রাজনৈতিক অস্থিরতা, হামলা সহ কারফিউ জারি করা হয়েছিলো সেই সময়ে আমরা সাধারন ছাত্র ও শিক্ষার্থী মিলে শুধুমাত্র বিনোদন দেওয়ার জন্য মেলাটির আয়োজন করেছি। এবং দলমত নির্বিশেষে আমাদের আয়োজন সর্বজন গৃহীত হয়েছে। এজন্য আমরা জলঢাকা উপজেলার সকলের প্রতি কৃতজ্ঞ।










