জলঢাকায় উপজেলা নির্বাহী কর্মকর্তা বাজার মনিটরিং করে ৪ ব্যবসায়ীকে জরিমানা।
- আপডেট সময় : ০১:০৭:৩৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩১ অক্টোবর ২০২৪ ৩৩৩ বার পড়া হয়েছে
নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্য নিয়ন্ত্রণে রাখতে বাজার মনিটরিংয়ের অংশ হিসেবে বৃহস্পতিবার বিকেলে জলঢাকা বাজারে মোবাইল কোর্টের মাধ্যমে অভিযান পরিচালনা করা হয়েছে। এসময় বেশি মূল্যে পণ্য বিক্রি, পণ্যের মূল্য তালিকা না থাকা ও ভোক্তাদের সাথে প্রতারণাসহ বিভিন্ন কারণে ৪ ব্যবসায়িকে ৪ হাজার হাজার টাকা জরিমানা করা হয়েছে।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ জি আর সারোয়ার, উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ সুমন আহম্মেদ, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মোছাঃ সুমি আখতার, থানা অফিসার ইনচার্জ(তদন্ত) আব্দুর রহিম সহ সঙ্গীয় ফোর্স।
এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ মেজিস্ট্রেট মোঃ জি আর সারোয়ার জানান, বাজার পরিদর্শন করে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে দুজন ডিম ব্যবসায়িকে দাম বেশি রাখা ও ক্রয়/বিক্রয়ের নিয়ন্ত্রণ না থাকার কারনে ২ হাজার, একজন মুরগী ব্যবসায়িকে ১ হাজার ও নিষিদ্ধ পলিথিন ব্যাগ সরবরাহের কারনে একজনকে ১ হাজারসহ মোট ৪ জনকে ৪ হাজার টাকা জরিমানা করা হয়। এসময় তিনি বলেন, জনস্বার্থে আমাদের এ কার্যক্রম চলমান থাকবে।










