জলঢাকা সরকারী কলেজ ছাত্র কল্যান পরিষদের কমিটি গঠন
- আপডেট সময় : ০২:০৭:১৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৫ ২৮৮ বার পড়া হয়েছে
নীলফামারীর জলঢাকা উপজেলার ঐতিহ্যবাহী জলঢাকা সরকারী কলেজ ছাত্র কল্যাণ পরিষদের ৭৮ সদস্য বিশিষ্ট কমিটি গঠিত হয়েছে। এতে সভাপতি পদে রায়হান আলী,সাধারণ সম্পাদক পদে আসাদুজ্জামান আসাদ ও সাংগঠনিক সম্পাদক পদে নাহিদ হাসান নির্বাচিত হয়েছেন
মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারী) দুপুরে উপদেষ্টা পরিষদ ও সাধারণ সদস্যদের সম্মতিক্রমে এ কমিটি গঠন করা হয়। যার অনুমোদন দেন,জলঢাকা সরকারী ছাত্র কল্যাণ পরিষদের উপদেষ্টাগন। কমিটিতে সহ-সভাপতি পদে আব্দুল মবিন লাদেন,আব্দুল্লাহ আল কাফি রিশাদ,ফজলে রাব্বি হৃদয়,ফিরিকুল ইসলাম,রাসেল ইসলাম,মিল্লাত,শাহরিয়ার হামিম,সাজিদুল হাসান সাজিদ,মোস্তাক শাহরিয়ার মিথুন,নুর আমিন ইসলাম, তারেক ইসলামকে রাখা হয়েছে।এড়ারাও কমিটিতে সহ-সাধারন সম্পাদক, সহ-সাংগঠনিক সম্পাদক এবং সদস্য রাখা হয়েছে। কমিটির উপদেষ্টামণ্ডলীর সদস্য হিসেবে আহসান হাবিব রক্সি,সাবাব তানজিম,সাজ্জাদ হোসেন সাব্বির,নেওয়াজ নিশান,তাজমুল হাসান সাগড়,মুনতাসির বিল্লাহ শিমুল,হাবিবুর রহমান হাবিব,সোহের রানা দেওয়ানী রয়েছেন। তাদের স্বাক্ষরিত প্যাডে এ কমিটির আত্মপ্রকাশ ঘটে।










