ঢাকা ০১:১৮ অপরাহ্ন, সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ৩০ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নওগাঁর মান্দায় সড়ক উন্নয়ন কাজে বাধা’ কর্মকর্তাদের হস্তক্ষেপে সমাধান সরকারি জায়গা দখল করে মার্কেট নির্মাণ’ রাস্তাবিহীন মানবেতর জীবনযাপন ঈশ্বরদীতে মুলাডুলি প্রিমিয়ার লীগ সিজন-৩ এর খেলোয়াড় নিলাম অনুষ্ঠিত ঈশ্বরদীতে র‌্যাবের অভিযানে মাদকসহ গ্রেফতার- ১ ঈশ্বরদীতে অপপ্রচারের অভিযোগে বিএনপির সংবাদ সম্মেলন ঈশ্বরদীতে শতাধিক মৌচাষীর অংশগ্রহণে মতবিনিময় সভা অনুষ্ঠিত গণতন্ত্র ও স্বাধিকার আন্দোলনের আপসহীন কণ্ঠস্বর খোন্দকার দেলোয়ার: স্বাধীনতা পদকই হোক যোগ্য সম্মান” দ্বীনি শিক্ষার আলো ছড়াতে ঈশ্বরদীতে ‘তারবিয়াতুল উম্মাহ্ নূরানী মাদরাসা উদ্বোধন হাড় ভাঙার শব্দ শোনার অপেক্ষায় তৃণমূল; অলিদ বিন সিদ্দিকের সমালোচনার ইতি টানার ঘোষণা বিএনপির বিক্ষোভ মিছিলে হামলা, কার্যালয় ভাংচুর ও মোটরসাইকেলে অগ্নিসংযোগ

জাপানে ১০ জনে একজনের বয়স ৮০, উদ্বিগ্ন সরকার

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০২:৫২:৪৬ পূর্বাহ্ন, বুধবার, ২০ সেপ্টেম্বর ২০২৩ ১৩২ বার পড়া হয়েছে

এফএনএস
পূর্ব এশিয়ার দেশ জাপানে প্রথমবার ১০ জনের মধ্যে একজনের বয়স ৮০ বছরের বেশি। সাড়ে ১২ কোটির জনসংখ্যার দেশটিতে ২৯ দশমিক ১ শতাংশের বয়স ৬৫ বছর। নতুন জরিপে এমন তথ্য জানা গেছে। চলতি বছর এই সংখ্যা রেকর্ডে পৌঁছানোয় উদ্বিগ্ন দেশটির সরকার। বিশ্বে জন্মহার সবচেয়ে কম জাপানে। কিন্তু এই হার কীভাবে বাড়ানো যায়, এ নিয়ে দীর্ঘদিন কাজ করছে সরকার। অনেকে সন্তান জন্মদানে অনিহা। ফলে জনসংখ্যা কমতির দিকে জাপানে। জাতিসংঘ জানিয়েছে, বিশ্বের সবচেয়ে অধিক বয়স্ক মানুষের হারও বেশি পূর্ব এশিয়ার এই দেশটিতে। বয়স্ক নাগরিকের দিক থেকে দ্বিতীয় অবস্থানে থাকা ইতালিতে এই হার ২৪ দশমিক ৫ শতাংশ। তৃতীয় অবস্থানে থাকা ফিনল্যান্ডে ২৩ দশমিক ৬ শতাংশ নাগরিকের বয়স ৬৫ বছরের বেশি। জাতীয় জনসংখ্যা ও সামাজিক নিরাপত্তা গবেষণা ইনস্টিটিউটের তথ্যমতে, ২০৪০ সালের মধ্যে জাপানে ৬৫ বছরের বেশি বয়সী জনসংখ্যার হার ৩৪ দশমিক ৮ শতাংশে দাঁড়াতে পারে। জাপানে বিয়ে করলেও সন্তান জন্মদানে অনীহা দম্পতিদের। তবে জন্মহার বাড়ানোর প্রচেষ্টা বেশ কিছু উদ্যোগ নিয়েছে সরকার। সূত্র: বিবিসি

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

জাপানে ১০ জনে একজনের বয়স ৮০, উদ্বিগ্ন সরকার

আপডেট সময় : ০২:৫২:৪৬ পূর্বাহ্ন, বুধবার, ২০ সেপ্টেম্বর ২০২৩