ঢাকা ১১:৪০ অপরাহ্ন, শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
জিয়ার আদর্শ ধারণ করে ঐক্যবদ্ধভাবে এগিয়ে যেতে হবে: কুমিল্লায় কৃষি মন্ত্রী বিপ্লব ও সংহতি দিবসে বিএনপি নেতার তোরণে ট্রাকের ধাক্কা, টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ টেবুনিয়া স্টেশনে ট্রেনের যাত্রা বিরতি পুনর্বহালের দাবিতে মানববন্ধন বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা হাবিবুর রহমান হাবিবের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন ঈশ্বরদীর পদ্মাপাড়ে সন্ত্রাসের আতঙ্ক, নিরাপত্তার দাবিতে মানববন্ধন বিএনপিকে ক্ষমতাচ্যুত করার ষড়যন্ত্রকারীদের রাজনীতি চিরতরে কবর দেওয়া হবে: হাবিবুর রহমান ঈশ্বরদীতে বসতবাড়ি দখল করে সীমানা প্রাচীর ও গেট নির্মাণ: হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ ঈশ্বরদীতে পোল্ট্রি খামারে বিদ্যুৎ স্পৃষ্টে যুবকের মৃত্যু ঈশ্বরদীতে সড়কের কাজের মান যাচাইয়ে মাঠে এলজিইডির নির্বাহী প্রকৌশলী সরকারি সফরের নামে স্ত্রী নিয়ে সচিবের ভ্রমণ

জিয়ার আদর্শ ধারণ করে ঐক্যবদ্ধভাবে এগিয়ে যেতে হবে: কুমিল্লায় কৃষি মন্ত্রী

এ.কে পলাশ, কুমিল্লা প্রতিনিধি
  • আপডেট সময় : ১১:১৬:৫৫ অপরাহ্ন, শনিবার, ৭ নভেম্বর ২০২৬ ১৪ বার পড়া হয়েছে

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ ধারণ করে সবাইকে ঐক্যবদ্ধভাবে এগিয়ে যাওয়ার আহ্বান জানিয়েছেন মৎস্য, কৃষি ও প্রাণিসম্পদ মন্ত্রী হাজী মো. আমিনুর রশিদ।

শনিবার (৭ নভেম্বর) জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে কুমিল্লা দক্ষিণ জেলা ও মহানগর বিএনপি আয়োজিত র‍্যালির আগে আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

প্রাণিসম্পদমন্ত্রী বলেন, ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের তাৎপর্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ দিবসের মূল অনুপ্রেরণা হচ্ছে সবাইকে ঐক্যবদ্ধ ও একত্রিত করা। প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে দেশকে শক্তিশালী করা এবং উন্নয়ন অগ্রযাত্রার ধারা অব্যাহত রাখতে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে বলেও জানান তিনি।

দিবসটির ঐতিহাসিক গুরুত্ব তুলে ধরে বক্তারা বলেন, ১৯৭৫ সালের ৭ নভেম্বর বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ ও ঘটনাবহুল দিন। দেশের তৎকালীন রাজনৈতিক অস্থিরতা ও অনিশ্চয়তার প্রেক্ষাপটে সিপাহি-জনতার অভ্যুত্থানের মধ্য দিয়ে দিনটি বিশেষ তাৎপর্য অর্জন করে। বিএনপি দিবসটিকে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস হিসেবে পালন করে আসছে।

বক্তারা আরও বলেন, জাতীয় ঐক্য, গণতন্ত্র, স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার চেতনায় উদ্বুদ্ধ হয়ে দেশ গঠনে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। রাজনৈতিক মতপার্থক্য থাকলেও দেশের স্বার্থে পারস্পরিক শ্রদ্ধা, সহনশীলতা ও ঐক্যের পরিবেশ বজায় রাখা জরুরি। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ ও দেশপ্রেমের চেতনাকে ধারণ করে একটি সমৃদ্ধ বাংলাদেশ গড়তে নেতাকর্মীদের একযোগে কাজ করার আহ্বান জানান তারা।

এ উপলক্ষে সকাল ১১টায় নগরীর কান্দিরপাড় এলাকায় বিএনপির দলীয় কার্যালয়ের সামনে থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালিটি নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এতে কুমিল্লা মহানগরের ২৭টি ওয়ার্ড এবং বিভিন্ন উপজেলা থেকে আসা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী অংশ নেন। ব্যানার, ফেস্টুন ও দলীয় স্লোগানে মুখর হয়ে ওঠে নগরীর বিভিন্ন সড়ক।

এর আগে দলীয় কার্যালয়ে দিবসটির তাৎপর্য তুলে ধরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় বিএনপির নেতাকর্মীরা জাতীয় ঐক্য প্রতিষ্ঠা, গণতান্ত্রিক চর্চা জোরদার এবং দেশের উন্নয়ন অগ্রযাত্রা অব্যাহত রাখার ওপর গুরুত্বারোপ করেন।

কর্মসূচিতে উপস্থিত ছিলেন কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য মনিরুল হক চৌধুরী, কুমিল্লা মহানগর বিএনপির সভাপতি ও কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের প্রশাসক উদবাতুল বারী আবু, সাধারণ সম্পাদক ও কুমিল্লা সিটি করপোরেশনের প্রশাসক ইউসুফ মোল্লা টিপু, কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও কুমিল্লা ওয়াসার চেয়ারম্যান আশিকুর রহমান মাহমুদ ওয়াসিমসহ জেলা ও মহানগর বিএনপি এবং বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

জিয়ার আদর্শ ধারণ করে ঐক্যবদ্ধভাবে এগিয়ে যেতে হবে: কুমিল্লায় কৃষি মন্ত্রী

আপডেট সময় : ১১:১৬:৫৫ অপরাহ্ন, শনিবার, ৭ নভেম্বর ২০২৬