ঢাকা ০৫:০০ অপরাহ্ন, শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ১৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সমাজে মানবিকতার সংকট: আমরা কি সত্যিই ভালো মানুষ হতে পারছি? নবগঠিত ঈশ্বরদী উপজেলা ও পৌর বিএনপির নেতৃবৃন্দদের ফুলেল শুভেচ্ছা জানালেন নেতাকর্মীরা ঈশ্বরদী উপজেলা ও পৌর বিএনপির নবগঠিত কমিটিকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল নতুন তথ্য ও সম্প্রচার মন্ত্রীকে সমমনা সংগঠনগুলোর অভিনন্দন ঈশ্বরদী উপজেলা ও পৌর বিএনপির আহ্বায়ক কমিটি অনুমোদন সন্ত্রাসী-মাদক ব্যবসায়ীদের দ্রুত নির্মূলের নির্দেশ সাংবাদিক সমিতির কুমিল্লা জেলা শাখার প্রচার সম্পাদক হলেন নাগরিক টেলিভিশনের রুবেল মজুমদার ছবির ফ্রেমে ধরে রাখা জীবনের গল্প-আম্বিয়া বেগম অন্তরা চাহিদার কারণে সামনের দিনগুলোতে সারা বিশ্বেই আরও বেশি জ্বালানির প্রয়োজন. ড. মো. আখতার হোসেন সাতকানিয়ায় প্রধানমন্ত্রী গোল্ডকাপ ও নতুন কুঁড়ি স্পোর্টস আয়োজন নিয়ে মতবিনিময়

জি-২০ সম্মেলনের ফাঁকে ঋষি সুনাক স্ত্রীসহ মন্দিরে

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১০:২২:৩৭ অপরাহ্ন, রবিবার, ১০ সেপ্টেম্বর ২০২৩ ২২১ বার পড়া হয়েছে

এফএনএস
জি২০ সম্মেলনে যোগ দিতে ভারতের রাজধানী নয়াদিল্লিতে গত শুক্রবার পৌঁছান যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী ঋষি সুনাক। সঙ্গে ছিলেন তার স্ত্রী অক্ষতা মূর্তি। ভারতের জামাই হিসেবে পরিচিত ঋষি গত শনিবার সম্মেলনে যোগ দেন। এরপরেই রোববার স্ত্রীকে নিয়ে মন্দির দর্শনে বেরিয়ে পড়েছেন। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, আজকে অক্ষতা মূর্তিকে নিয়ে দিল্লিতে অক্ষরধাম মন্দিরে গেছেন ঋষি সুনাক। এ সময় মন্দির ও তাদের যাওয়ার পথে নিরাপত্তা জোরদার করা হয়। গতকালকেই মন্দিরে যাওয়ার ইচ্ছের কথা প্রকাশ করেছিলেন ঋষি। সেইসঙ্গে তিনি জানিয়েছিলেন স্ত্রীকে নিয়ে দিল্লিতে তাদের পছন্দের রেস্তোরাঁগুলোতেও যাবেন। এছাড়া যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী বলেছেন, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির প্রতি তার গভীর শ্রদ্ধা এবং তিনি জি-২০ সম্মেলনের ব্যাপক সাফল্যের জন্য মোদিকে সমর্থন করতে আগ্রহী। যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী হিসেবে ভারতীয় বংশোদ্ভূত ঋষি সুনাকের এটি প্রথম ভারত সফর। ভারতের সফটওয়্যার বিলিওনিয়ার এনআর নারায়ণ মূর্তির মেয়ের স্বামী হচ্ছেন ঋষি সুনাক। ঋষি সুনাক ২০১৯ সালে এক সাক্ষাৎকারে বিবিসিকে বলেছিলেন, আমার সাংস্কৃতিক প্রতিপালনের কথা যদি বলি, তাহলে সপ্তাহ শেষে শনিবার আমি মন্দিরে গেছি। আমি একজন হিন্দু।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

জি-২০ সম্মেলনের ফাঁকে ঋষি সুনাক স্ত্রীসহ মন্দিরে

আপডেট সময় : ১০:২২:৩৭ অপরাহ্ন, রবিবার, ১০ সেপ্টেম্বর ২০২৩