ঢাকা ১২:৩৭ অপরাহ্ন, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ফরিদপুরে দ্বিতীয় শ্রেণীর শিক্ষার্থীকে ধর্ষণ চেষ্টা: সপ্তাহ পেরোলেও ধরাছোঁয়ার বাহিরে আসামি রুবেল ঈশ্বরদীতে সারের ডিলার বাতিলের দাবীতে সংবাদ সম্মেলন,তদন্তের দাবী ঈশ্বরদীতে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু কাঁঠালিয়ায় ১০ হাজার মিটার অবৈধ জাল উদ্ধার, পুড়িয়ে ধ্বংস দুর্গাপূজায় যশোর জেলা বিএনপির ২৫ সদস্যের পর্যবেক্ষণ কমিটি স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতে নির্বাহী প্রকৌশলীদের লটারির মাধ্যমে বদলি-পদায়ন করা হচ্ছে: গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী জাকারিয়া তাহের দামুড়হুদায় জাতীয় কন্যাশিশু দিবস পালিত দিনাজপুরের বীরগঞ্জে বসতবাড়ি উচ্ছেদ করে পুকুর খনন রাজশাহী মহানগর যুবদলের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে বৃক্ষ বিতরণ তাজমিন হত্যা: কথিত প্রেমিক রাজুকে কুমিল্লা পুলিশের কাছে হস্তান্তর

টানা বৃষ্টিতে সৌদি আরবের ধূসর পাহাড়গুলোতে সবুজের সমারোহ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১১:৩৮:২৮ পূর্বাহ্ন, বুধবার, ১১ জানুয়ারী ২০২৩ ২৬০ বার পড়া হয়েছে

সৌদি আরবের মক্কা নগরী ও তার আশপাশের পাহাড়গুলো কয়েক সপ্তাহের ভারি বৃষ্টিপাত এবং গত মাসের আকস্মিক বন্যার পর সবুজ হয়ে উঠেছে। গত সোমবার এক প্রতিবেদনে মিডলইস্ট মিরর জানায়, গত বৃহস্পতিবার সৌদি প্রেস এজেন্সি টুইটারে একটি ভিডিও ক্লিপ শেয়ার করেছে; এতে দেখা যাচ্ছে অতিরিক্ত বৃষ্টিপাতের প্রভাবে মরুভূমির ধূসর পাহাড়গুলো রূপ নিয়েছে সবুজ রঙে। সবুজ গাছ, ঘাস ও লতাপাতায় ছেয়ে যাওয়া পাহাড়গুলোর দৃশ্য স্পষ্ট দেখা গেছে যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা সংস্থা নাসার স্যাটেলাইট থেকেও। সৌদি আরবের পূর্বাঞ্চলে অবস্থিত দুই পবিত্র নগরী মক্কা এবং মদিনা। -এফএনএস
মক্কায় অবস্থিত পবিত্র কাবা শরীফ ও এর আশপাশে কয়েকদিন ধরে বৃষ্টিপাত হওয়ার ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ঘুরপাক খাচ্ছে। এবার জানা গেল এ বৃষ্টির প্রভাবে মরুভূমির পাহাড়ে সবুজ গাছপালা বেড়ে উঠেছে। ২০২১ সালের শেষ দিকেও মরুর দেশ সৌদি আরবে বৃষ্টিপাত হয়েছিল। কিন্তু ২০২২ সালের শেষ দিকে যে পরিমাণ বৃষ্টি হয়েছে তা অন্য বছরের তুলনায় বেশি ছিল বলে জানিয়েছে আবহাওয়াভিত্তিক সংবাদমাধ্যম আরাবিয়াওয়েদার। আরাবিয়া ওয়েদার জানিয়েছে, সৌদি আরবের পূর্বাঞ্চল অন্যান্য অঞ্চলগুলোর তুলনায় একটু উষ্ণ। এই উষ্ণ আবহাওয়া এবং বৃষ্টিপাতের কারণে পাহাড় ছেদ করে বেরিয়ে এসেছে সবুজ গাছপালা। বাইরে বের হয়ে সুন্দর ও মনোরম এ দৃশ্য দেখে সেটি ক্যামেরাবন্দি করছেন অনেকে। সেগুলো টুইটার ও ফেসবুকের মতো জনপ্রিয় সামাজিক যোগাযাগমাধ্যমে প্রকাশ করছেন স্থানীয়রা। সুন্দর ও মনোরম এই দৃশ্যগুলো সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করে এক একজন লিখেছেন, “নবী মুহাম্মাদ (সা.) ভবিষ্যৎ বাণী করেছিলেন, ‘আরব ভূমি তৃণভূমি এবং নদীতে ফিরে না আসা পর্যন্ত কেয়ামত আসবে না।’ তাহলে কি কেয়ামত সন্নিকটে?” আরেক ব্যবহারকারী লিখেছেন, এমন ঘটনা এর আগেও ঘটেছে। এই বিষয়টি নিয়ে কোনো ধর্মীয় সিদ্ধান্তে না পৌঁছানোই ভালো।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

টানা বৃষ্টিতে সৌদি আরবের ধূসর পাহাড়গুলোতে সবুজের সমারোহ

আপডেট সময় : ১১:৩৮:২৮ পূর্বাহ্ন, বুধবার, ১১ জানুয়ারী ২০২৩