ঢাকা ০৮:২০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
শীর্ষ সন্ত্রাসী সাজ্জাদ আলী খান ওরফে বড় সাজ্জাদ-এর ঘনিষ্ঠ সহযোগী ফটিকছড়ির মোবারক হোসেন ইমনকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। গণমাধ্যমকর্মীদের ওপর হামলার ঘটনায় প্রধান আসামি গ্রেফতার, অন্যরা পলাতক নাশকতার মামলায় যুবলীগের দুই সাংগঠনিক সম্পাদক গ্রেপ্তার বীরগঞ্জে পটল চাষে কৃষকের বাজিমাত গোপালগঞ্জের বর্ণি বাওড়ে অবৈধ ড্রেজারে মাটি কাটার দায়ে ৫ জনকে সাজা নেত্রকোণা জেলা পুলিশের তৎপরতায় মানবকণ্ঠের জেলা প্রতিনিধির হারানো মোবাইল উদ্ধার মদনে নিষিদ্ধ আওয়ামী লীগের বিরুদ্ধে বিএনপির বিক্ষোভ মিছিল ভূরুঙ্গামারীতে সড়ক দুর্ঘটনায় ৪ বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু অপরাধের গ্রাফ বিগত যেকোন সময়ের চেয়ে নিম্নমুখী; আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সেনাবাহিনী মোতায়েন রুটিন দায়িত্ব- স্বরাষ্ট্রমন্ত্রী পাটগ্রামে চারটি গ্রেফতারি পরোয়ানাভুক্ত পালাতক আসামি গ্রেফতার

ট্রেনে চেপে রাশিয়া যাচ্ছেন কিম: ইয়োনহাপ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:৫৮:২২ অপরাহ্ন, সোমবার, ১১ সেপ্টেম্বর ২০২৩ ১৯৭ বার পড়া হয়েছে

এফএনএস
চলতি মাসেই উত্তর কোরিয়ার শীর্ষ নেতা কিম জং উন মস্কো যাবেন বলে খবর চাওর হয়েছিল। এবার সেই খবর সত্যি হচ্ছে। ট্রেনে চেপে রাশিয়া যাচ্ছেন কিম। দক্ষিণ কোরিয়ার সংবাদ সংস্থা ইয়োনহাপ এ তথ্য জানিয়েছে। খবর এএফপির। গতকাল সোমবার প্রকাশিত প্রতিবেদনে ইয়োনহাপ বলছে, কিমের ট্রেন মস্কোর উদ্দেশে স্টেশন ছেড়ে গেছে। এএফপি জানিয়েছে, সাধারণত দেশের বাইরে যান না কিম। অতিমারী করোনাভাইরাসের পর থেকে তিনি এখনও দেশের সীমান্তের বাইরে যাননি। এবারের মস্কো সফর হবে উত্তর কোরিয়ার শীর্ষ নেতার করোনার পরের প্রথম সফর। এই সফরে রুশ প্রেসিডেন্ট ভøাদিমির পুতিনের সঙ্গে বৈঠক করার কথা রয়েছে তার। এই বৈঠকে অস্ত্র নিয়ে আলোচনা হতে পারে বলে দাবি করছে যুক্তরাষ্ট্র। সম্প্রতি যুক্তরাষ্ট্রের ঊর্ধ্বতন কর্মকর্তার বরাতে মার্কিন গণমাধ্যম নিউইয়র্ক টাইমস বলছে, রাশিয়ার পূর্বাঞ্চলীয় উপকূলের বন্দর শহর ভøাদিভোস্টকে কিম-পুতিনের বৈঠক হবে। সাঁজোয়া ট্রেনে করে মস্কো সফরে যাবেন কিম। গণমাধ্যমটির কূটনৈতিক সংবাদদাতা এডওয়ার্ড অং ওই সময় জানিয়েছিলেন, উত্তর কোরিয়ার কর্মকর্তাদের একটি দল গত মাসের শেষের দিকে ভøাদিভোস্টক ও মস্কো ভ্রমণ করেছিল। কর্মকর্তাদের দলে পিইংইংয়ের শীর্ষ নেতার প্রোটোকল অফিসারও ছিল। মস্কো ও পিয়ংইয়ংয়ের সম্পর্ক নতুন নয়। উত্তর কোরিয়াকে সার্বভৌম দেশ হিসেবে সর্বপ্রথম স্বীকৃতি দিয়েছিল সোভিয়েত ইউনিয়ন। এমনকি, আইসোলেটেড দেশটিকে কয়েক দশক ধরে সহায়তা করে আসছে মস্কো। গত ৯ সেপ্টেম্বর উত্তর কোরিয়ার ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দেশটির শীর্ষ নেতা কিমকে শুভেচ্ছা জানান পুতিন। পাশাপাশি সর্বক্ষেত্রে পিইংইয়ংয়ের সঙ্গে সম্পর্ক আরও ঘনিষ্ঠ করার আহ্বান জানিয়েছিলেন রুশ প্রেসিডেন্ট। ইউক্রেন আগ্রাসনের শুরু থেকেই মস্কোকে সমর্থন করে আসছে পিয়ংইয়ং। ওয়াশিংটনের দাবি, আগ্রাসনের পর থেকে রাশিয়াকে রকেট ও ক্ষেপণাস্ত্র সরবরাহ করছে উত্তর কোরিয়া।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

ট্রেনে চেপে রাশিয়া যাচ্ছেন কিম: ইয়োনহাপ

আপডেট সময় : ০৯:৫৮:২২ অপরাহ্ন, সোমবার, ১১ সেপ্টেম্বর ২০২৩