ঢাকা ০৮:৫১ অপরাহ্ন, সোমবার, ২২ জুন ২০২৬, ৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
আদালতের নির্দেশ উপেক্ষা করে যশোরে মুক্তিযোদ্ধার জমি দখল ​কিশোরগঞ্জ জেলা কারাগার পরিদর্শনে ডিসি, দিলেন একগুচ্ছ নির্দেশনা নবীনগরে বর্ণাঢ্য আয়োজনে ‘পার্টনার কংগ্রেস’ অনুষ্ঠিত, আধুনিক কৃষির প্রসারে নতুন দিগন্ত কাপাসিয়ায় ‘পার্টনার কংগ্রেস ২০২৬’ অনুষ্ঠিত: আধুনিক, পুষ্টিসমৃদ্ধ ও টেকসই কৃষির নতুন দিগন্ত হিমাগার ভাড়া কমানোর দাবীতে ঠাকুরগাঁওয়ে আলু চাষিদের মানববন্ধন ও স্মারকলিপি প্রদান পাবনায় চতুর্থ শিল্প বিপ্লবের চ্যালেঞ্জ মোকাবিলায় কারিগরি শিক্ষার ভূমিকা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত ঢাবি শিক্ষার্থী মৌনতা ইসলামকে শিক্ষাবৃত্তির চেক প্রদান ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের পাশে সরকার, রাণীশংকৈলে বীজ-সার বিতরণ গোপালগঞ্জে সেনাবাহিনীর ১৭১ সদস্য মোতায়েন সেবার ব্রতে চাকরি’: চুয়াডাঙ্গায় ক্যাডেট এএসআই নিয়োগের দ্বিতীয় দিনের শারীরিক সক্ষমতা যাচাই সম্পন্ন

ঠাকুরগাঁওয়ে ৫৫ পিস ইয়াবাসহ নারী মাদক কারবারি গ্রেপ্তার

ঠাকুরগাঁও, প্রতিনিধি
  • আপডেট সময় : ০৪:২১:২২ পূর্বাহ্ন, সোমবার, ২২ জুন ২০২৬ ২৭ বার পড়া হয়েছে

গোপন সংবাদের ভিত্তিতে ঠাকুরগাঁও জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের অভিযানে ৫৫ পিস ইয়াবা, মাদক বিক্রির নগদ ৫ হাজার ৫৪০ টাকা এবং দুটি মোবাইল ফোনসহ এক নারীকে গ্রেপ্তার করা হয়েছে।

সোমবার (২২ জুন) পুলিশ সুপারের দিকনির্দেশনায় ডিবি পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) এটিএম গোলাম রসুলের নেতৃত্বে ঠাকুরগাঁও সদর থানাধীন পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের জমিদারপাড়া গ্রামের রিভারভিউ উচ্চ বিদ্যালয়ের উত্তর পাশে বাইপাস গেট সংলগ্ন টিউবওয়েলের পার এলাকা থেকে ভারতী রানী ভদ্র ওরফে বিথী রহমান (৩০) নামে ওই নারীকে আটক করা হয়।

গ্রেপ্তারকৃত ভারতী রানী ভদ্রের স্বামী মোস্তাফিজুর রহমান বাবু। তিনি শংকর ভদ্র ও লক্ষ্মী রানী ভদ্রের মেয়ে এবং ঠাকুরগাঁও সদর উপজেলার জমিদারপাড়া এলাকার বাসিন্দা।

অভিযানকালে তার কাছ থেকে ৫৫ পিস ইয়াবা, মাদক বিক্রির ৫ হাজার ৫৪০ টাকা এবং মাদক ব্যবসায় ব্যবহৃত দুটি মোবাইল ফোন জব্দ করা হয়। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

ডিবির ওসি এটিএম গোলাম রসুল জানান, গ্রেপ্তারকৃত ওই নারী দীর্ঘদিন ধরে এলাকার ছোট-বড় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের কাছে ইয়াবা সরবরাহ করে আসছিলেন, যা এলাকার সামাজিক পরিবেশকে ক্ষতিগ্রস্ত করছিল। তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে বলেও জানা গেছে। মাদকবিরোধী এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে তিনি জানান।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

ঠাকুরগাঁওয়ে ৫৫ পিস ইয়াবাসহ নারী মাদক কারবারি গ্রেপ্তার

আপডেট সময় : ০৪:২১:২২ পূর্বাহ্ন, সোমবার, ২২ জুন ২০২৬