ঢাকা ০৭:২২ অপরাহ্ন, রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা হাবিবুর রহমান হাবিবের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন ঈশ্বরদীর পদ্মাপাড়ে সন্ত্রাসের আতঙ্ক, নিরাপত্তার দাবিতে মানববন্ধন বিএনপিকে ক্ষমতাচ্যুত করার ষড়যন্ত্রকারীদের রাজনীতি চিরতরে কবর দেওয়া হবে: হাবিবুর রহমান ঈশ্বরদীতে বসতবাড়ি দখল করে সীমানা প্রাচীর ও গেট নির্মাণ: হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ ঈশ্বরদীতে পোল্ট্রি খামারে বিদ্যুৎ স্পৃষ্টে যুবকের মৃত্যু ঈশ্বরদীতে সড়কের কাজের মান যাচাইয়ে মাঠে এলজিইডির নির্বাহী প্রকৌশলী সরকারি সফরের নামে স্ত্রী নিয়ে সচিবের ভ্রমণ কুমিল্লায় ১০ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ২  ঠাকুরগাঁওয়ে হিফজুল কুরআন ও হুসনে সওত প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত ফরিদপুরে দ্বিতীয় শ্রেণীর শিক্ষার্থীকে ধর্ষণ চেষ্টা: সপ্তাহ পেরোলেও ধরাছোঁয়ার বাহিরে আসামি রুবেল

দক্ষিণ কেরানীগঞ্জে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, একজনকে কারাদণ্ড প্রদান

নিজস্ব প্রতিবেদকঃ
  • আপডেট সময় : ০২:০২:২০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪ ৩০৫ বার পড়া হয়েছে

আজ তিতাস গ্যাসের জোন-৫, জিঞ্জিরার আওতাধীন চুনকুটিয়া চৌরাস্তা, দক্ষিণ কেরাণীগঞ্জ এলাকায় অবৈধ গ্যাস লাইন উচ্ছেদ অভিযানের অংশ হিসেবে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগে সংযুক্ত এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মিল্টন রায় কর্তৃক একটি অভিযান পরিচালনা করা হয়েছে।

উক্ত অভিযানে দক্ষিণ কেরাণীগঞ্জের চুনকুটিয়া চৌরাস্তাস্থ ‘আল মদিনা রেস্টুরেন্ট’ এবং নাম বিহীন ওয়াশিং কারখানার অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। এ সময় ৪৫ ফুট পাইপ অপসারণ করা হয়েছে এবং মোঃ সফিক উল্ল্যাহ (বয়স: ৩৪ বছর) কে ১৫ (পনের) দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদানপূর্বক জেল হাজতে প্রেরণ করা হয়।

অভিযানে জব্দকৃত মালামালের মধ্যে রয়েছে কম্প্রেসর ০১টি, এমএস পাইপ ২৫ ফুট, হোস পাইপ ২০ ফুট ও দ্বিমুখী চুলা ০১টি। জেলা প্রশাসন, ঢাকা ও উপজেলা প্রশাসন, কেরাণীগঞ্জকে অবহিত রেখে উক্ত অভিযান পরিচালনা করা হয়েছে। অভিযান পরিচালনাকালে ডিজিএম, মেঢাবিবি, তিতাস গ্যাস সহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

উক্ত অভিযানে জব্দকৃত মালামাল ব্যবস্থাপক, বিক্রয় প্রকৌশল, জোন- ৫, তিতাস গ্যাস ট্রান্সমিশন এন্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি এর জিম্মায় দেওয়া হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

দক্ষিণ কেরানীগঞ্জে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, একজনকে কারাদণ্ড প্রদান

আপডেট সময় : ০২:০২:২০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪