ঢাকা ০১:৩৩ পূর্বাহ্ন, বুধবার, ১১ মার্চ ২০২৬, ২৬ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের নতুন এমডি বাছির জামালকে ফ্যাসিবাদ প্রতিরোধ আন্দোল‘র শুভেচ্ছা পাবনাতে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার আজ ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী আলোচিত পুলিশ কর্মকর্তা কোহিনূর মিয়ার বরখাস্তের আদেশ বাতিল প্রথম ধাপে ফ্যামিলি কার্ড পাচ্ছেন ৩৭৫৬৭ নারী ঈশ্বরদীতে শিশু শিক্ষার্থীদের কন্ঠে ক্বিরাত প্রতিযোগিতা হাবিবুর রহমান হাবিবের মূল্যায়নের যৌক্তিকতা দেখিয়ে প্রধানমন্ত্রীর দৃষ্টি আর্কষণ – অলিদ বিন সিদ্দিক তালুকদার পাবনায় ১০ দিনব্যাপী অনুষ্ঠিত হবে বইমেলা, চলছে প্রস্তুতিমূলক আলোচনা ফ্যাসিস্ট সরকারের রুয়েট ভারপ্রাপ্ত রেজিস্ট্রার আরিফ চৌধুরী ভারমুক্ত হওয়ার পথে ভারতকে তেল কেনায় সাময়িক ছাড় দিলো যুক্তরাষ্ট্র

দরগা বাজার হাট পুনর্জীবিত করতে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে : আশরাফ হোসেন আকবর

তুহিন হোসেন
  • আপডেট সময় : ১০:২৩:১৫ অপরাহ্ন, বুধবার, ৪ ফেব্রুয়ারী ২০২৬ ৪৭ বার পড়া হয়েছে

ঈশ্বরদীর দাশুড়িয়া ইউনিয়নের দরগা বাজার কেন্দ্রিক এলাকার সামাজিক, শিক্ষাবিষয়ক ও ধর্মীয় প্রতিষ্ঠানগুলোর সার্বিক উন্নয়ন ও অগ্রগতির লক্ষ্যে এলাকার সর্বস্তরের জনগণের সম্মিলিত সহযোগিতা প্রয়োজন বলে মন্তব্য করেছেন পাবনা আল-হেরা ট্রাস্টের চেয়ারম্যান, আমেরিকা প্রবাসী মো. আশরাফ হোসেন আকবর।

তিনি বলেন, “দরগা বাজার হাট শুধু একটি বাণিজ্যিক কেন্দ্র নয়, এটি এই এলাকার মানুষের জীবিকা, ঐতিহ্য ও সামাজিক বন্ধনের প্রতীক। দীর্ঘদিন ধরে হাটটি অচল থাকায় এলাকার অর্থনৈতিক ও সামাজিক কর্মকাণ্ড ক্ষতিগ্রস্ত হয়েছে। সবাই যদি আন্তরিকভাবে এগিয়ে আসে, তাহলে এই হাট আবারও প্রাণ ফিরে পাবে।”

বুধবার (৪ জানুয়ারি) পুনরায় চালু হওয়া দরগা বাজার হাট উপলক্ষে হাট প্রাঙ্গণে আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন এলাকার সর্বজনশ্রদ্ধেয় আলহাজ্ব আব্দুস সাত্তার খান। সভায় প্রধান অতিথি আরও বলেন, “এই এলাকার মানুষ নিজেদের প্রচেষ্টায় বহু গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান গড়ে তুলেছে। পাবনা আল-হেরা ট্রাস্ট এবং আত-তাযকিরাহ ইন্টারন্যাশনাল একাডেমি তারই উজ্জ্বল উদাহরণ। ইসলামী ও আধুনিক শিক্ষার সমন্বয়ে আন্তর্জাতিক মানের এই শিক্ষাপ্রতিষ্ঠান থেকে ভবিষ্যতে দক্ষ ও নৈতিক মানবসম্পদ তৈরি হবে বলে আমরা আশাবাদী।”

তিনি জানান, দীর্ঘদিনের স্বপ্ন বাস্তবায়নের অংশ হিসেবে গত ২৩ জানুয়ারি পাবনা আল-হেরা ট্রাস্টের শুভ উদ্বোধন করা হয় এবং এর অধীনে আত-তাযকিরাহ ইন্টারন্যাশনাল একাডেমির কার্যক্রম শুরু হয়েছে ১ ফেব্রুয়ারি ২০২৬ থেকে।

সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ট্রাস্টের ভাইস চেয়ারম্যান মো. রফিকুল ইসলাম, ভাইস চেয়ারম্যান মো. ফিরোজ আহমেদ, সেক্রেটারি মো. শরিফুল ইসলাম এবং সহকারী সেক্রেটারি, অস্ট্রেলিয়া প্রবাসী মোহাম্মদ রাকিবুল ইসলাম পিন্টু। তাঁরা সবাই দরগা বাজার হাট, শিক্ষা প্রতিষ্ঠান ও ধর্মীয় স্থাপনাগুলোর উন্নয়নে প্রবাসী ও স্থানীয়দের সমন্বিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করেন। মতবিনিময় সভায় এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

দরগা বাজার হাট পুনর্জীবিত করতে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে : আশরাফ হোসেন আকবর

আপডেট সময় : ১০:২৩:১৫ অপরাহ্ন, বুধবার, ৪ ফেব্রুয়ারী ২০২৬