তিনি বলেন, আশা করছি আগামী দুই তিনদিনের মধ্যে আশ্রয়কেন্দ্রে থাকা মানুষেরা বাড়িতে ফিরতে পারবে।
সংবাদ শিরোনাম ::
দুর্যোগে ক্ষতিগ্রস্তদের পুনর্বাসন করা আমাদের জন্য বড় চ্যালেঞ্জ : প্রতিমন্ত্রী অনিন্দ্য
বাংলার জনতা, নিউজ ডেস্ক
- আপডেট সময় : ০৯:৩৩:২৭ পূর্বাহ্ন, রবিবার, ১২ জুলাই ২০২৬ ৯০ বার পড়া হয়েছে
প্রতিমন্ত্রী বলেন, অর্থনৈতিকভাবে যারা ক্ষতিগ্রস্ত হয়েছে বিশেষ করে কারো ফসলের ক্ষতি হয়েছে, কারো গবাদি পশুর ক্ষতি হয়েছে।
প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত বলেন, দুর্যোগ পরবর্তী পুনর্বাসন, ক্ষয়ক্ষতি নিরূপণ এবং প্রয়োজনীয় সরকারি সহায়তা নিশ্চিত করতে কাজ করছে সরকার। পাশাপাশি তিনি স্থানীয় প্রশাসন ও রাজনৈতিক নেতাদের মিলেমিশে কাজ করার আহ্বান জানান।
এসময় প্রতিমন্ত্রী রাঙামাটির দুর্গত মানুষের খোঁজখবর নেন। একই সঙ্গে সংশ্লিষ্ট প্রশাসনকে প্রয়োজনীয় সহযোগিতা নিশ্চিত করার নির্দেশনা দেন।
মতবিনিময় সভায় রাঙামাটি ২৯৯ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট দীপেন দেওয়ান, রাঙামাটি জেলা প্রশাসক (ডিসি) নাজমা আশরাফি, পুলিশ সুপার মুহাম্মদ আব্দুর রকিব, রাঙামাটি জেলা পরিষদের মূখ্য নির্বাহী কর্মকর্তা খোন্দকার মোহাম্মদ রিজাউল করিমসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।










