নওগাঁয় ফুলের গাছ কর্তনের প্রতিবাদে সংবাদ সম্মেলন
- আপডেট সময় : ০৫:২২:৪৩ অপরাহ্ন, রবিবার, ১৭ নভেম্বর ২০২৪ ৩২৭ বার পড়া হয়েছে
নওগাঁর মান্দায় নির্বাচারে গাছ কাটার প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে একটি ভুক্তভোগী পরিবার ও সচেতনমহল।
রবিবার (১৭নভেম্বর ) বেলা ১১ টার দিকে উপজেলার প্রসাদপুর ইউনিয়নের খুদিয়াডাঁঙ্গা গ্রামের পাল পাড়ার বলরাম দাস তার বাড়ির আঙ্গিনায় সংবাদ সম্মেলনের আয়োজন করেন।এতে লিখিত বক্তব্য পাঠ করেন ক্ষতিগ্রস্ত বলরাম চন্দ্র দাস, শ্রীদাম চন্দ্র দাস ও তার মা সেতু রানী দাসসহ আরও কয়েকজন ।
তারা বলেন, তার নিজ উদ্যোগে প্রসাদপুর থেকে খুদিয়াডাঁঙ্গা সরকারি ১ কিলোমিটার রাস্তার দু’পাশে বিভিন্ন প্রজাতির ফলু ও ফলের গাছ রোপণ করে দীর্ঘ ৫ বছর যাবত পরিচর্যা করে আসছি। হঠাৎ করে
গত ২৬ অক্টোবর সন্ধ্যার দিকে পূর্ব শত্রুতার জের ধরে খুদিয়াডাঁঙ্গা এলাকার মৃত আয়েস মন্ডলের ছেলে আনিছার ও ছোট বেলালদহ গ্রামের সাকিম হোসেনের ছেলে মানিক, জাকির হোসেনের ছেলে সাকিম,মৃত সবদর আলির ছেলে হাবিবুর রহমান সহ ৮/১০ জনের ভাড়াটিয়া লোকজন তার বনজ,ফলজ ও ফুলের প্রায় দেড়’শ টি গাছ কেটে ফেলে।
এছাড়া বিভিন্ন সময় মারার জন্য দেশীয় অস্ত্র অস্ত্র নিয়ে রাস্তায় দাঁড়িয়ে থাকে। ফলে নিরাপত্তাহীনতায় ভোগছি। এসব বিষয়ে আমরা আইনগত ভাবে বিচার পাওয়ার জন্য দোষীদের বিরুদ্ধে গাছ কাটার বিষয়ে লিখিতভাবে উপজেলা নির্বাহী কর্মকর্তা, থানাসহ বিভিন্ন সরকারী দপ্তরে অভিযোগ দায়ের করেছি।
এরপর থেকে ওই পক্ষের লোকজন আরো বেশি ক্ষিপ্ত হয়ে উঠেছেন। যে কারণে আমরা নিরাপত্তাহীনতায় আছি। তিনি অভিযোগ করেন, তাদের অত্যাচারে গ্রামের সাধারণ মানুষও অতিষ্ঠ। আমাদের দাবি তাদের আইনের আওতায় এনে সুষ্ঠ বিচার করা হোক।
এ বিষয়ে অভিযুক্ত আনিছার বলেন, আমার বিরুদ্ধে আনা অভিযোগটি মিথ্যা। এ বিষয়ে আমি কিছু জানি না। সরাসরি এসে কথা বলুন বলে মুঠোফোনটি কেটে দিলেন।










