নওগাঁর আত্রাইয়ে মাদকবিরোধী অভিযানে তিন মাদকসেবী গ্রেপ্তার
- আপডেট সময় : ১১:১৮:৩৬ পূর্বাহ্ন, শুক্রবার, ৩ জুলাই ২০২৬ ১২৫ বার পড়া হয়েছে
পুলিশ সুপার নওগাঁর নির্দেশনায় বৃহস্পতিবার (৩ জুলাই) সন্ধ্যায় আত্রাই থানা পুলিশ ও ভ্রাম্যমাণ আদালতের যৌথ অভিযানে থানা এলাকার বিভিন্ন স্থানে মাদকবিরোধী অভিযান পরিচালনা করা হয়। অভিযানে তিনজন মাদকসেবীকে গ্রেপ্তার করা হয়েছে।
গ্রেপ্তারকৃতরা হলেন—
১. মোঃ সাজেদুল ইসলাম (১৮), পিতা: মৃত এছাহার প্রামানিক, গ্রাম: জিয়ানন্দপাড়া, থানা: বাগমারা, জেলা: রাজশাহী।
২. মোঃ সাকিব হোসেন (২১), পিতা: শাহাবুদ্দিন আহমেদ, গ্রাম: সরদারপাড়া, থানা: আত্রাই, জেলা: নওগাঁ।
৩. মোঃ রায়হান আলী (২৫), পিতা: মোঃ আসলাম আলী, গ্রাম: পাচপাকিয়া, থানা: আত্রাই, জেলা: নওগাঁ।
অভিযান শেষে ভ্রাম্যমাণ আদালত গ্রেপ্তারকৃত প্রত্যেককে ২১ (একুশ) দিন করে বিনাশ্রম কারাদণ্ড এবং অর্থদণ্ড প্রদান করেন।
নওগাঁ জেলা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, আত্রাই থানা এলাকায় মাদকের বিরুদ্ধে চলমান অভিযান আরও জোরদার করার জন্য বিশেষ নির্দেশনা দেওয়া হয়েছে। পাশাপাশি মাদকমুক্ত সমাজ গঠনে স্থানীয় জনগণকে মাদকবিরোধী অভিযানে সহযোগিতা করার আহ্বান জানানো হয়েছে।










