নওগাঁর মান্দায় বেড়া দিয়ে জোর করে জমি দখলের অভিযোগ
- আপডেট সময় : ০৬:১৫:০০ পূর্বাহ্ন, রবিবার, ১৩ অক্টোবর ২০২৪ ৩৫৭ বার পড়া হয়েছে
নওগাঁর মান্দায় আব্দুল মাজেদ নামের এক ব্যক্তির জমি জোরপুর্বক দখলের অভিযোগ পাওয়া গেছে। রোববার সকালে উপজেলার মান্দা সদর ইউনিয়নের লক্ষীরামপুর গ্রামে ঘটনাটি ঘটে। এ ঘটনায় আব্দুল মাজেদ মান্দায় থানায় লিখিত অভিযোগ দাখিল করেছেন।
অভিযোগে জানা যায়, প্রতিবেশী রমজান ও তার ভাই আজিজার রহমানের সঙ্গে মাজেদ আলির জমি জমা নিয়ে দীর্ঘদিন ধরে বিবাদ চলে আসছে। অভিযোগকারী আব্দুল মাজেদ আলির পৈত্রিক ওয়ারিশ ও খতিয়ানের অনুমতি সূত্রে পাওয়া লক্ষীরামপুর মৌজার ২৪ শতকের মধ্যে ১২ শতক জমি দখলস্বত্ত্ব থাকার পরও প্রতিবেশী রমজান ও আজিজার হোসেনসহ তার দলবল বাঁশের বেড়া দিয়ে জোরপূর্বক ঐ জমি দখল করেন। এসময় তিনি নিষেধ করলে দখলকারীরা অকথ্য ভাষায় গালিগালাজ ও মারপিটের হুমকি দেন।
মাজেদ আলি বলেন, আমার জায়গার উপর বাঁশের বেড়া দিয়ে রাস্তা বন্ধ করা হয়েছে, যা সম্পূর্ণ অন্যায়। আমি এর সুষ্ঠু বিচার চাই।’ এ ঘটনায় তার পরিবার নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে জানান।
এ ব্যাপারে অভিযুক্তকারী রমজান আলি বলেন, পৈত্রিক সূত্রে পাওয়া জমির উপর বেড়া দিয়েছি।অন্যকারও জমির উপর বেড়া দেওয়া হয়নি। এই বলে তিনি এড়িয়ে যান। মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মুনসুর রহমান বলেন, অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।










