সংবাদ শিরোনাম ::
নওগাঁ জেলার ধামইরহাটে মাদকবিরোধী অভিযানে এক মাদকসেবীর কারাদণ্ড
মোঃ মমিন আলী, নওগাঁ জেলা প্রতিনিধি
- আপডেট সময় : ০৮:২৬:৫৮ পূর্বাহ্ন, সোমবার, ২০ জুলাই ২০২৬ ৯১ বার পড়া হয়েছে
নওগাঁ জেলার পুলিশ সুপারের নির্দেশনায় চলমান মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে ধামইরহাট থানা এলাকায় অভিযান পরিচালনা করে এক মাদকসেবীকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করা হয়েছে।
অভিযানে মাদকসেবনের দায়ে মোঃ আবিদ হাসান (১৮)-কে ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং ৩ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। দণ্ডপ্রাপ্ত আবিদ হাসান ধামইরহাট উপজেলার ধানতাড়া গ্রামের মোঃ দেলোয়ার হোসেনের ছেলে।
জেলা পুলিশ জানায়, মাদকমুক্ত সমাজ গড়তে নওগাঁ জেলা পুলিশের মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে। মাদক নির্মূলে আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি সর্বস্তরের জনগণের সহযোগিতাও প্রয়োজন বলে জানিয়েছে পুলিশ।










