নওগাঁ জেলা পুলিশের উদ্যোগে ১৬ হাজারের বেশি বোতল ফেনসিডিল ধ্বংস
- আপডেট সময় : ০৭:৪৩:৪২ অপরাহ্ন, সোমবার, ২০ জুলাই ২০২৬ ৯৪ বার পড়া হয়েছে
নওগাঁ জেলা পুলিশের বিভিন্ন সময় পরিচালিত মাদকবিরোধী অভিযানে জব্দ করা ১৬ হাজারেরও বেশি বোতল ফেনসিডিল আদালতের নির্দেশে ধ্বংস করা হয়েছে।
সোমবার (২০ জুলাই) বিকেলে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এবং জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের উপস্থিতিতে এসব মাদক ধ্বংস করা হয়।
জেলা পুলিশ সূত্রে জানা গেছে, ধ্বংস করা ফেনসিডিলের আনুমানিক বাজারমূল্য কয়েক কোটি টাকা। আদালতের নির্দেশনা অনুযায়ী যথাযথ প্রক্রিয়া অনুসরণ করে মাদকগুলো ধ্বংস করা হয়।
নওগাঁ জেলা পুলিশ জানিয়েছে, জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং মাদকের বিস্তার রোধে ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে।
জেলা পুলিশের পক্ষ থেকে মাদকের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে সকলকে এগিয়ে আসার আহ্বান জানানো হয়েছে। পাশাপাশি মাদক সংক্রান্ত যেকোনো তথ্য আইনশৃঙ্খলা বাহিনীকে জানিয়ে সহযোগিতা করার জন্য সাধারণ মানুষের প্রতি অনুরোধ করা হয়েছে।










