ঢাকা ০৪:০৮ অপরাহ্ন, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ফরিদপুরে দ্বিতীয় শ্রেণীর শিক্ষার্থীকে ধর্ষণ চেষ্টা: সপ্তাহ পেরোলেও ধরাছোঁয়ার বাহিরে আসামি রুবেল ঈশ্বরদীতে সারের ডিলার বাতিলের দাবীতে সংবাদ সম্মেলন,তদন্তের দাবী ঈশ্বরদীতে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু কাঁঠালিয়ায় ১০ হাজার মিটার অবৈধ জাল উদ্ধার, পুড়িয়ে ধ্বংস দুর্গাপূজায় যশোর জেলা বিএনপির ২৫ সদস্যের পর্যবেক্ষণ কমিটি স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতে নির্বাহী প্রকৌশলীদের লটারির মাধ্যমে বদলি-পদায়ন করা হচ্ছে: গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী জাকারিয়া তাহের দামুড়হুদায় জাতীয় কন্যাশিশু দিবস পালিত দিনাজপুরের বীরগঞ্জে বসতবাড়ি উচ্ছেদ করে পুকুর খনন রাজশাহী মহানগর যুবদলের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে বৃক্ষ বিতরণ তাজমিন হত্যা: কথিত প্রেমিক রাজুকে কুমিল্লা পুলিশের কাছে হস্তান্তর

নওগাঁ শহরের দয়ালের মোড়ে সড়ক দুর্ঘটনায় টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের শিক্ষক নিহত

মোঃ মমিন আলী, নওগাঁ জেলা প্রতিনিধি
  • আপডেট সময় : ০৩:৪৮:২২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬ ৭৫ বার পড়া হয়েছে

নওগাঁ শহরের দয়ালের মোড়ে সড়ক দুর্ঘটনায় নওগাঁ টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের শিক্ষক আ.ত.ম ইউসুফ (৪৫) নিহত হয়েছেন।

বৃহস্পতিবার (৩০ জুলাই) সকাল আনুমানিক সাড়ে ৮টার দিকে শহরের দয়ালের মোড়ে বেস্ট কেয়ার ল্যাবের সামনে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, একটি চার্জারচালিত যানবাহন একটি মোটরসাইকেলকে ধাক্কা দিলে মোটরসাইকেল আরোহী সড়কে ছিটকে পড়ে যান। এ সময় বিপরীত দিক থেকে আসা একটি বিআরটিসি বাস তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

পরে নিহত ব্যক্তির পরিচয় শনাক্ত করা হলে জানা যায়, তিনি নওগাঁ টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের শিক্ষক আ.ত.ম ইউসুফ।

ঘটনার পর এলাকায় শোকের ছায়া নেমে আসে। সহকর্মী ও পরিচিতজনরা জানান, আ.ত.ম ইউসুফ অত্যন্ত ভদ্র, সজ্জন ও দায়িত্বশীল একজন শিক্ষক ছিলেন। তার আকস্মিক মৃত্যুতে শিক্ষা অঙ্গনসহ সর্বস্তরের মানুষের মধ্যে গভীর শোকের সৃষ্টি হয়েছে।

স্থানীয়দের অভিযোগ, চার্জারচালিত যানবাহনের বেপরোয়া চলাচল, ট্রাফিক আইন অমান্য এবং সড়কে শৃঙ্খলার অভাবের কারণে দুর্ঘটনার সংখ্যা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। তারা সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনতে এবং দুর্ঘটনা প্রতিরোধে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি জানিয়েছেন।

এ বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, দুর্ঘটনার প্রকৃত কারণ তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

নওগাঁ শহরের দয়ালের মোড়ে সড়ক দুর্ঘটনায় টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের শিক্ষক নিহত

আপডেট সময় : ০৩:৪৮:২২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬