সংবাদ শিরোনাম ::
নিয়ামতপুরে চোলাই মদের কারখানায় বড় অভিযান, মদ ও মাদকসহ আটক ২
মোঃ মমিন আলী, নওগাঁ জেলা প্রতিনিধি
- আপডেট সময় : ১২:৪৩:২২ পূর্বাহ্ন, সোমবার, ৬ জুলাই ২০২৬ ১০৯ বার পড়া হয়েছে
নওগাঁ জেলা পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলামের নির্দেশনায় গতকাল রাতে নিয়ামতপুর উপজেলায় চোলাই মদ তৈরির একটি কারখানায় বিশেষ অভিযান পরিচালনা করেছে পুলিশ।
সার্কেল এএসপি ও নিয়ামতপুর থানার অফিসার ইনচার্জ (ওসি)-এর নেতৃত্বে পরিচালিত এ অভিযানে সহস্রাধিক লিটার চোলাই মদ তৈরির উপকরণ, বিপুল পরিমাণ দেশীয় চোলাই মদ এবং ১০০ পিস ট্যাপেন্টাডল মাদক ট্যাবলেট উদ্ধার করা হয়।
এ সময় ঘটনাস্থল থেকে মাদক সংশ্লিষ্ট অভিযোগে দুইজনকে গ্রেফতার করা হয়েছে।
পুলিশ জানিয়েছে, উদ্ধার হওয়া আলামত জব্দ করা হয়েছে এবং গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরসহ প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।
জেলা পুলিশ জানায়, মাদক নির্মূল ও অপরাধ দমনে এ ধরনের বিশেষ অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।










