ঢাকা ০২:৩৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ২ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পাবনায় হাঁটের ইজারা ও আধিপত্য বিস্তার নিয়ে বিএনপির দু’পক্ষের সংঘর্ষ নওগাঁর মান্দায় সড়ক উন্নয়ন কাজে বাধা’ কর্মকর্তাদের হস্তক্ষেপে সমাধান সরকারি জায়গা দখল করে মার্কেট নির্মাণ’ রাস্তাবিহীন মানবেতর জীবনযাপন ঈশ্বরদীতে মুলাডুলি প্রিমিয়ার লীগ সিজন-৩ এর খেলোয়াড় নিলাম অনুষ্ঠিত ঈশ্বরদীতে র‌্যাবের অভিযানে মাদকসহ গ্রেফতার- ১ ঈশ্বরদীতে অপপ্রচারের অভিযোগে বিএনপির সংবাদ সম্মেলন ঈশ্বরদীতে শতাধিক মৌচাষীর অংশগ্রহণে মতবিনিময় সভা অনুষ্ঠিত গণতন্ত্র ও স্বাধিকার আন্দোলনের আপসহীন কণ্ঠস্বর খোন্দকার দেলোয়ার: স্বাধীনতা পদকই হোক যোগ্য সম্মান” দ্বীনি শিক্ষার আলো ছড়াতে ঈশ্বরদীতে ‘তারবিয়াতুল উম্মাহ্ নূরানী মাদরাসা উদ্বোধন হাড় ভাঙার শব্দ শোনার অপেক্ষায় তৃণমূল; অলিদ বিন সিদ্দিকের সমালোচনার ইতি টানার ঘোষণা

নির্বাচন পরবর্তী সহিংসতার প্রতিবাদে সংবাদ সম্মেলন

পাবনা প্রতিনিধি
  • আপডেট সময় : ০৮:৫০:২৩ পূর্বাহ্ন, রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬ ৬১ বার পড়া হয়েছে

নির্বাচন পরবর্তী সহিংসতার প্রতিবাদে পাবনা-৪ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য অধ্যাপক আবু তালেব মন্ডল সংবাদ সম্মেলন করেছেন। বাংলাদেশ জামায়েত ইসলামী পাবনা জেলা শাখার পক্ষ হতে রবিবার (১৫ ফেব্রুয়ারি) দুপুরে ঈশ্বরদীর ভেলুপাড়াস্থ নিজস্ব কার্যালয়ে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

সংবাদ সম্মেলনে আবু তালেব মন্ডল বলেন, আজ এক অপ্রত্যাশিত বিষয়ে সাংবাদিক সম্মেলনে আপনাদের সামনে দাঁড়িয়েছি। অতীতের যে নিকৃষ্টতম কালচার, ক্ষমতাসীনদের দ্বারা বিরোধী পক্ষের নেতা-কর্মীদের উপর হামলা, মামলা, নির্যাতন, হত্যা, বাড়ি-ঘর ভাঙচুর, অগ্নি সংযোগ, ব্যবসা প্রতিষ্ঠান ভাঙচুর, দখল, রাজনৈতিক দলের অফিস ভাঙচুর ও অগ্নি সংযোগ ইত্যাদির অবসান চেয়েছিল। কিন্তু, আমরা অত্যন্ত দুঃখের সাথে লক্ষ্য করলাম বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ৫ আগস্টের পর সেই মজলুম জালিমরুপে আবির্ভূত হয়েছে। বিএনপি ও তার অঙ্গ সংগঠনের কর্মীরা একরাতে হাট-বাজার-ঘাট, টেম্পু- বাস- ট্রাক স্ট্যান্ড, অফিস-আদালত দখল করে চাঁদাবাজী-টেন্ডারবাজীসহ দেশের সকল কিছু দখল, হত্যা, নির্যাতন, নারী নির্যাতন ও ধর্ষনে রাজনৈতিক পুরনো বন্দোবস্তে ফিরে গেল । ফলে, সাধারণ মানুষ ও ভোটারেরা চরমভাবে নিরাপত্তাহীন হয়ে পরে ।

তিনি আরো বলেন, ঈশ্বরদীর চরগড়গড়িতে নির্বাচনের পূর্বেই প্রচার-প্রচারণা চালানোর সময় আমার উপর গুলি চালানো হয় । মহিলা কর্মীদের উপর আক্রমণ, প্রচার কাজে বাধা দেয়া এবং তাদের বোরকা ধরে টানাটানি করা হয়। সাহাপুর ও ছলিমপুর ইউনিয়নে ২ টি দোকান ভাঙচুরসহ কয়েকজনকে পিটিয়ে আহত করা হয়। দাশুড়িয়া ইউনিয়নে আমার পোলিং এজেন্টদের উপর এবং বাড়িতে আক্রমণ করা হয়েছে। আটঘরিয়ার লক্ষ্মীপুর ইউনিয়নের বালুঘাটার আল আমিন, একদন্ত ইউনিয়নের বগদি গ্রামের শিবির নেতা সাব্বির এর উপর হামলা ও বাড়ি ভাঙচুর এবং ডেঙ্গার গ্রামের নয়ন এর উপর আক্রমণ করা হয়। পাবনা সদরে নির্বাচনের ৫দিন পূর্বে হেমায়েতপুর ৯ নং ওয়ার্ড এর বীর মুক্তিযোদ্ধা রমজান আলীকে পিটিয়ে হাত-পা ভেঙ্গে দিয়ে গুরুতর আহত করা হয়। সুজানগরের বিভিন্ন ইউনিয়নে আক্রমণ করে ৬ জন কর্মীকে গুরুতর আহত করে, তারা হাসপাতালে চিকিৎসাধীন আছে। সাঁথিয়া উপজেলার ধুলাউড়িতে জামায়াত কর্মীর বাড়িতে আক্রমণ করা হয়।

সংবাদ সম্মেলনে পাবনা জেলা জামায়াতের নায়েবে আমীর মাওলানা জহুরুল ইসলাম খান, সেক্রেটারী মাওলানা আব্দুল গাফ্ফার খান, পাবনা জেলা তালীমুল কুরআন সেক্রেটারী গোলাম রব্বানী খান জুবায়ের, শ্রমিক কল্যাণ ফেডারেশন পাবনার উপদেষ্টা আমিরুল ইসলাম, ঈশ্বরদী উপজেলা জামায়াতের সেক্রেটারীসহ অনেকেই উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

নির্বাচন পরবর্তী সহিংসতার প্রতিবাদে সংবাদ সম্মেলন

আপডেট সময় : ০৮:৫০:২৩ পূর্বাহ্ন, রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬