ঢাকা ১২:১৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নেত্রকোণা জেলা পুলিশের তৎপরতায় মানবকণ্ঠের জেলা প্রতিনিধির হারানো মোবাইল উদ্ধার মদনে নিষিদ্ধ আওয়ামী লীগের বিরুদ্ধে বিএনপির বিক্ষোভ মিছিল ভূরুঙ্গামারীতে সড়ক দুর্ঘটনায় ৪ বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু অপরাধের গ্রাফ বিগত যেকোন সময়ের চেয়ে নিম্নমুখী; আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সেনাবাহিনী মোতায়েন রুটিন দায়িত্ব- স্বরাষ্ট্রমন্ত্রী পাটগ্রামে চারটি গ্রেফতারি পরোয়ানাভুক্ত পালাতক আসামি গ্রেফতার চান্দিনায় সন্ত্রাস বিরোধী আইনে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ৫ নেতা-কর্মী গ্রেফতার গাইবান্ধায় মাদ্রাসার প্রধান শিক্ষককে ঘিরে অনৈতিক সম্পর্কের অভিযোগ, আপত্তিকর অবস্থায় আটকের দাবি; এলাকায় চাঞ্চল্য আদালতের নির্দেশ উপেক্ষা করে যশোরে মুক্তিযোদ্ধার জমি দখল ​কিশোরগঞ্জ জেলা কারাগার পরিদর্শনে ডিসি, দিলেন একগুচ্ছ নির্দেশনা নবীনগরে বর্ণাঢ্য আয়োজনে ‘পার্টনার কংগ্রেস’ অনুষ্ঠিত, আধুনিক কৃষির প্রসারে নতুন দিগন্ত

পশ্চিমবঙ্গে পঞ্চায়েত নির্বাচনের মনোনয়নপত্র জমা দেওয়া শেষে গোলাগুলিতে ১ জন নিহত

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১২:৪৮:২৭ পূর্বাহ্ন, শুক্রবার, ১৬ জুন ২০২৩ ১৭৩ বার পড়া হয়েছে

এফএনএস

ভারতের পশ্চিমবঙ্গে পঞ্চায়েত নির্বাচনের দিন ঘোষণা হওয়ার পর থেকে রাজ্যের বিভিন্ন জেলা থেকে হতাহতের খবর আসছে। মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিনেও একজনের প্রাণহানির খবর পাওয়া গেছে। পঞ্চায়েত নির্বাচনের মনোনয়নপত্র জমা দেওয়ার প্রথম দিন গত শুক্রবার একজন নিহত হয়। সেদিন মুর্শিদাবাদ জেলার খরগ্রাম থানার রতনপুর নলদীপ গ্রামের ফুলচাঁদ শেখ নামে এক কংগ্রেস কর্মী গুলিবিদ্ধ হয়ে নিহত হন। এরপর থেকে পশ্চিমবঙ্গে বিভিন্ন জেলায় পঞ্চায়েতের মনোনয়নপত্র জমা দেওয়ায় বাঁধা দেওয়ার অভিযোগ ওঠে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে। গতকাল বৃহস্পতিবার ছিল মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন। উত্তর দিনাজপুরের চোপড়ায় বিডিও অফিসে মিছিল করে মনোনয়ন জমা দিতে যাওয়ার পথে গুলি চালানো হয়। সে সময় গুলিবিদ্ধ হয় তিনজন। এদের মধ্যে একজনের মৃত্যু হয়েছে। শেষ দিনে কাঠালবাড়ি কলোনি এলাকায় বামফ্রন্ট ও কংগ্রেসের কর্মীরা মিছিল করে মনোনয়নপত্র জমা দেওয়ার জন্য চোপড়ার ব্লক ডেভলপমেন্ট অফিসের (বিডিও) দিকে আসছিলেন। আচমকা তাদের লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি চালানো হয় বলে অভিযোগ উঠেছে। আতঙ্কে ছত্রভঙ্গ হয়ে যান মিছিলে থাকা বাম ও কংগ্রেসের কর্মীরা। সে সময় গুলিতে জখম হন বেশ কয়েকজন বামফ্রন্ট ও কংগ্রেসের কর্মী। গুলিবিদ্ধ অবস্থায় তিনজনকে ইসলামপুর মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হলে তাদের মধ্যে একজন বামফ্রন্ট কর্মীর মৃত্যু হয়। গুলিবিদ্ধ অবস্থায় মোহাম্মদ নজরুল ইসলামপুর মহকুমা হাসপাতালের বিছানায় শুয়ে বলেন, আমরা দল বেঁধে বিডিও অফিসে মনোনয়ন জমা দিতে যাচ্ছিলাম। তৃণমূল কংগ্রেস আমাদের উপর হামলা চালায়। ওরা ২৫ থেকে ৩০ জন ছিল। ওরা মনোনয়নপত্র জমা দিতে মানা করছিল। আমাকে গুলি করল, আমার ভাতিজাকেও গুলি করেছে। ওদের সঙ্গে বড় লম্বা বন্দুক ছিল। তা দিয়েও মারধর করছিল। চোপড়ার তৃণমূল কংগ্রেসের বিধায়ক হামিদুল রহমান দাবি করেন, এই ঘটনার সঙ্গে তৃণমূল কংগ্রেস কোনোভাবেই জড়িত নয়। বামফ্রন্ট ও জাতীয় কংগ্রেসের প্রার্থী নিয়ে নিজেদের মধ্যেই গন্ডগোলেই এই ঘটনা ঘটেছে। তিনি আরও বলেন, এখন তৃণমূলের নামে দোষ চাপিয়ে মানুষের সহানুভূতি নেওয়ার চেষ্টা করছে। তৃণমূল কংগ্রেস হিংসার রাজনীতি করে না। গুলিতে একজনের মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই অগ্নিগর্ভ হয়ে ওঠে পুরো এলাকা। ঘটনাস্থলে পৌঁছায় উত্তর দিনাজপুর জেলার বিশাল পুলিশ বাহিনী। টহলদারি চলছে পুরো এলাকায়। উল্লেখ্য,গত বৃহস্পতিবার পশ্চিমবঙ্গের নির্বাচন কমিশনার রাজীব সিনহা ঘোষণা দেন, আগামী ৮ জুলাই হবে পশ্চিমবঙ্গের পঞ্চায়েত নির্বাচনের ভোটগ্রহণ । আগামী ১১ জুলাই ভোটের ফল প্রকাশ করা হবে। গত শুক্রবার মনোনয়নপত্র জমা নেওয়া হবে। আগামী মঙ্গলবার মনোনয়ন তুলে নেওয়ার শেষ তারিখ।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

পশ্চিমবঙ্গে পঞ্চায়েত নির্বাচনের মনোনয়নপত্র জমা দেওয়া শেষে গোলাগুলিতে ১ জন নিহত

আপডেট সময় : ১২:৪৮:২৭ পূর্বাহ্ন, শুক্রবার, ১৬ জুন ২০২৩