সংবাদ শিরোনাম ::
পাকশী হাইওয়ে পুলিশ কর্তৃক ইয়াবাসহ আটক ১
তুহিন হোসেন
- আপডেট সময় : ০৪:২৫:১৭ পূর্বাহ্ন, শুক্রবার, ২৭ জুন ২০২৫ ২৯৮ বার পড়া হয়েছে
পাবনার ঈশ্বরদীতে মটর সাইকেল তল্লাশি করে ৮০ পিস ইয়াবাসহ এক ব্যাক্তিকে আটক করেছে পাকশী হাইওয়ে থানা পুলিশ।
বুধবার বিকালে পাকশী লালন শাহ সেতুর টোল প্লাজা এলাকা থেকে তাকে আটক করা হয়। আটককৃত রায়হান নাটোরের লালপুর উপজেলার চকজোতদৈবকী এলাকার জাবেদ আলীর পুত্র।
আটকের বিষয়টি নিশ্চিত করেন পাকশী হাইওয়ে থানার ইনচার্জ মোশফিকুর রহমান। তিনি জানান, প্রতিদিনের মতো লালনশাহ টোলপ্লাজা এলাকায় চেকপোস্ট বসিয়ে মটরসাইকেলটি থামালে মটরসাইকেলের আরোহী রায়হান পালিয়ে যাওয়ার সময় তাকে আটকিয়ে শরীর তল্লাশি করে প্যান্টের পকেট থেকে ৮০ পিচ ইয়াবা উদ্ধার করা হয়। আটককৃত ব্যাক্তির বিরুদ্ধে ঈশ্বরদী থানায় মাদক মামলা দায়ের করা হয়েছে।










