ঢাকা ১০:৪৪ অপরাহ্ন, সোমবার, ২২ জুন ২০২৬, ৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ভূরুঙ্গামারীতে সড়ক দুর্ঘটনায় ৪ বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু অপরাধের গ্রাফ বিগত যেকোন সময়ের চেয়ে নিম্নমুখী; আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সেনাবাহিনী মোতায়েন রুটিন দায়িত্ব- স্বরাষ্ট্রমন্ত্রী পাটগ্রামে চারটি গ্রেফতারি পরোয়ানাভুক্ত পালাতক আসামি গ্রেফতার চান্দিনায় সন্ত্রাস বিরোধী আইনে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ৫ নেতা-কর্মী গ্রেফতার গাইবান্ধায় মাদ্রাসার প্রধান শিক্ষককে ঘিরে অনৈতিক সম্পর্কের অভিযোগ, আপত্তিকর অবস্থায় আটকের দাবি; এলাকায় চাঞ্চল্য আদালতের নির্দেশ উপেক্ষা করে যশোরে মুক্তিযোদ্ধার জমি দখল ​কিশোরগঞ্জ জেলা কারাগার পরিদর্শনে ডিসি, দিলেন একগুচ্ছ নির্দেশনা নবীনগরে বর্ণাঢ্য আয়োজনে ‘পার্টনার কংগ্রেস’ অনুষ্ঠিত, আধুনিক কৃষির প্রসারে নতুন দিগন্ত কাপাসিয়ায় ‘পার্টনার কংগ্রেস ২০২৬’ অনুষ্ঠিত: আধুনিক, পুষ্টিসমৃদ্ধ ও টেকসই কৃষির নতুন দিগন্ত হিমাগার ভাড়া কমানোর দাবীতে ঠাকুরগাঁওয়ে আলু চাষিদের মানববন্ধন ও স্মারকলিপি প্রদান

পাকিস্তানে সরকারি কর্মীদের মন রক্ষার্থে বেতন বাড়ছে ৩৫ শতাংশ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১২:৩৮:৪৮ পূর্বাহ্ন, রবিবার, ১১ জুন ২০২৩ ১৭৮ বার পড়া হয়েছে

এফএনএস

পাকিস্তানে নতুন অর্থ বছরের বাজেটের বেশির ভাগই ব্যয় করা হচ্ছে বিদেশি ঋণ পরিশোধে। বিদেশি রিজার্ভের পরিমাণও প্রায় শূন্য। এরপরও সরকারি কর্মীদের মন রক্ষার্থে ৩৫ শতাংশ বেতন বাড়াচ্ছে পাকিস্তান সরকার। আনন্দবাজার জানিয়েছে, আসন্ন নির্বাচনের আগে শেষবারের মতো গত শুক্রবার বাজেট পেশ করেছে পাকিস্তানের বর্তমান সরকারের অর্থমন্ত্রী ইশাক দার। ১৪.৫ লক্ষ কোটি পাকিস্তানি রুপির বাজেটের ৭.৩ লক্ষ কোটি টাকাই ধার মেটানোর কাজে ব্যয় করার কথা বলা হয়েছে। আর্থিক সঙ্কট কাটিয়ে বিনিয়োগকারী এবং বিদেশি ঋণদাতাদের আস্থা অর্জনের জন্যই এই পদক্ষেপ করা হয়েছে বলে মনে করছেন অর্থনৈতিক বিশেষজ্ঞদের একাংশ। পাকিস্তানের মুদ্রাস্ফীতি এখন আকাশছোঁয়া। বিদেশি মুদ্রার ভান্ডারও নিঃশেষিত হতে চলেছে। এই অবস্থায় বৈদেশিক বাণিজ্য চালাতে প্রতিবেশী দেশগুলির সঙ্গে বিনিময় প্রথার অনুকরণে পণ্যের বিনিময়ে পণ্য ফর্মুলায় এগোতে চাইছে পাকিস্তান। এমন অবস্থায় সরকারি কর্মচারীদের বেতন ৩৫ শতাংশ এবং অবসরকালীন ভাতা ১৭.৫ শতাংশ বৃদ্ধি করার কথা জানানো হয়েছে দেশটিতে। আসন্ন নির্বাচনের আগে সরকারি কর্মকর্তাদের সন্তুষ্ট করতেই পাকিস্তানের সরকার এই পদক্ষেপ নিয়েছে বলে মনে করা হচ্ছে। ঋণ দেওয়ার প্রাথমিক শর্ত হিসাবে আন্তর্জাতিক অর্থভান্ডার (আইএমএফ) আগেই পাকিস্তান সরকারকে জানিয়েছিল, নতুন করে কোনো প্রকল্প চালু করতে পারবে না তারা। তবে গত শুক্রবার দেশটির প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ এই অর্থনৈতিক সঙ্কটের দায়ভার চাপিয়েছেন প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খানের ঘাড়েই। তিনি জানান, ইমরান খানের ভুল সিদ্ধান্তের কারণেই পাকিস্তানের এই অবস্থা।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

পাকিস্তানে সরকারি কর্মীদের মন রক্ষার্থে বেতন বাড়ছে ৩৫ শতাংশ

আপডেট সময় : ১২:৩৮:৪৮ পূর্বাহ্ন, রবিবার, ১১ জুন ২০২৩