ঢাকা ০২:১৩ পূর্বাহ্ন, সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা হাবিবুর রহমান হাবিবের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন ঈশ্বরদীর পদ্মাপাড়ে সন্ত্রাসের আতঙ্ক, নিরাপত্তার দাবিতে মানববন্ধন বিএনপিকে ক্ষমতাচ্যুত করার ষড়যন্ত্রকারীদের রাজনীতি চিরতরে কবর দেওয়া হবে: হাবিবুর রহমান ঈশ্বরদীতে বসতবাড়ি দখল করে সীমানা প্রাচীর ও গেট নির্মাণ: হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ ঈশ্বরদীতে পোল্ট্রি খামারে বিদ্যুৎ স্পৃষ্টে যুবকের মৃত্যু ঈশ্বরদীতে সড়কের কাজের মান যাচাইয়ে মাঠে এলজিইডির নির্বাহী প্রকৌশলী সরকারি সফরের নামে স্ত্রী নিয়ে সচিবের ভ্রমণ কুমিল্লায় ১০ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ২  ঠাকুরগাঁওয়ে হিফজুল কুরআন ও হুসনে সওত প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত ফরিদপুরে দ্বিতীয় শ্রেণীর শিক্ষার্থীকে ধর্ষণ চেষ্টা: সপ্তাহ পেরোলেও ধরাছোঁয়ার বাহিরে আসামি রুবেল

পাবনায় ওয়াজ মাহফিলে তুচ্ছ ঘটনায় ছুরিকাঘাতে যুবক হত্যা, আটক ৩

তুহিন হোসেন
  • আপডেট সময় : ০৯:৫০:২২ পূর্বাহ্ন, শনিবার, ৭ ডিসেম্বর ২০২৪ ৩১০ বার পড়া হয়েছে

পাবনায় ওয়াজ মাহফিলে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ছুরিকাঘাতে এক যুবক হত্যার ঘটনা ঘটেছে।

শুক্রবার রাত ৮টার দিকে পাবনা সদর উপজেলার চরঘোষপুর গ্রামে এঘটনা ঘটে। এ ঘটনায় আরো দুজন ছুরিকাঘাতে আহত হয়েছেন।

ঘটনার জেরে শান্ত (২৮) নামে একজনকে আটক করেছে পুলিশ। বিষয়টি নিশ্চিত করেছেন পাবনা সদর থানার ওসি আব্দুস সালাম।

নিহত যুবক চর ঘোষপুর গ্রামের শাহীনের ছেলে শিমুল (২১)। তিনি পাবনা জিলা স্কুলের এসএসসি ২২ ব্যাচের শিক্ষার্থী ছিলেন। আহতরা একই এলাকার কাওসার (১৯) ও দিসার আলী (২০)।

পুলিশ জানায়, সদর উপজেলার চরঘোষপুরে একটি ওয়াজ মাহফিল হচ্ছিলো। মাহফিলের প্যান্ডেলের বাইরে বসা মেলার মধ্যে কয়েকজন যুবকের মধ্যে তুচ্ছ বিষয় নিয়ে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে ছুরিঘাতের ঘটনা ঘটে। এ সময় তিনজন আহত হয়। এরমধ্যে শিমুলের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় পাবনা জেনারেল হাসপাতাল থেকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়। তবে অতিরিক্ত রক্তক্ষরণের কারণে চিকিৎসা নেবার আগেই মারা যায় শিমুল।

এ ব্যাপারে ওসি আব্দুস সালাম জানান, মাহফিলের প্যান্ডেলের বাইরে তর্কের জেরে এ ঘটনা ঘটে। আহত তিনজনের মধ্যে একজন মারা গেছেন। এ ঘটনায় একজনকে আটক করা হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

পাবনায় ওয়াজ মাহফিলে তুচ্ছ ঘটনায় ছুরিকাঘাতে যুবক হত্যা, আটক ৩

আপডেট সময় : ০৯:৫০:২২ পূর্বাহ্ন, শনিবার, ৭ ডিসেম্বর ২০২৪