সংবাদ শিরোনাম ::
পাবনায় চাঁদা না দেওয়ায় ২টি বাড়িতে ভাঙচুর ১০ ভরি স্বর্ণালংকার সহ নগদ ২ লক্ষ টাকা লুটতরাজ ।
পাবনা প্রতিনিধি :-
- আপডেট সময় : ০৯:৩০:৩৮ পূর্বাহ্ন, শুক্রবার, ১৮ অক্টোবর ২০২৪ ৩৩৮ বার পড়া হয়েছে
চাঁদা না দেওয়ায় পাবনা সুজানগর উপজেলার নাজিরগঞ্জ ইউনিয়নের কালিকাপুর দুইটি বাড়িতে লুটতরাজ করেছে এলাকার শীর্ষ সন্ত্রাসী রিপন শেখের সন্ত্রাস বাহিনী।
জানা যায় গেল বুধবার গভীর রাতে কালিকাপুর গ্রামের তারিকুর রহমানের বাড়িসহ ২টি বাড়িতে ভাঙচুর এবং লুটতরাজ করে ১০ ভরি স্বর্ণালংকার সহ নগদ ২ লক্ষ টাকা নিয়ে পালিয়ে যায়।
বিষয়টি এলাকায় সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক সৃষ্টি হয়েছে।
বৃহস্পতিবার ভুক্তভোগী তারেকুর রহমান বাদী হয়ে সুজানগর থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছেন।
এ বিষয়ে সুজানগর থানার অফিসার ইনচার্জ (ওসি) গোলাম মোস্তফা মুঠোফোনে বলেন, লিখিত অভিযোগ পেয়েছি , তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে ।










