ঢাকা ১২:৫৩ পূর্বাহ্ন, বুধবার, ১১ মার্চ ২০২৬, ২৬ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের নতুন এমডি বাছির জামালকে ফ্যাসিবাদ প্রতিরোধ আন্দোল‘র শুভেচ্ছা পাবনাতে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার আজ ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী আলোচিত পুলিশ কর্মকর্তা কোহিনূর মিয়ার বরখাস্তের আদেশ বাতিল প্রথম ধাপে ফ্যামিলি কার্ড পাচ্ছেন ৩৭৫৬৭ নারী ঈশ্বরদীতে শিশু শিক্ষার্থীদের কন্ঠে ক্বিরাত প্রতিযোগিতা হাবিবুর রহমান হাবিবের মূল্যায়নের যৌক্তিকতা দেখিয়ে প্রধানমন্ত্রীর দৃষ্টি আর্কষণ – অলিদ বিন সিদ্দিক তালুকদার পাবনায় ১০ দিনব্যাপী অনুষ্ঠিত হবে বইমেলা, চলছে প্রস্তুতিমূলক আলোচনা ফ্যাসিস্ট সরকারের রুয়েট ভারপ্রাপ্ত রেজিস্ট্রার আরিফ চৌধুরী ভারমুক্ত হওয়ার পথে ভারতকে তেল কেনায় সাময়িক ছাড় দিলো যুক্তরাষ্ট্র

পাবনায় জন্মাষ্টমী উদযাপনে বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা

জুবায়ের খান প্রিন্স, পাবনা
  • আপডেট সময় : ০৮:২৬:৫০ পূর্বাহ্ন, শনিবার, ১৬ অগাস্ট ২০২৫ ১৯২ বার পড়া হয়েছে

হিন্দু ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব শুভ জন্মাষ্টমী উপলক্ষে পাবনায় অনুষ্ঠিত হয়েছে বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা।

শনিবার (১৬ আগস্ট) সকাল থেকে জেলা জন্মাষ্টমী উদযাপন পরিষদের আয়োজনে দিনব্যাপী নানা কর্মসূচির মধ্য দিয়ে ভগবান শ্রীকৃষ্ণের জন্মতিথি উদযাপন করা হয়।

সকাল ৯টায় প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে আনুষ্ঠানিকতা শুরু হয়। পরে সকাল ১০টায় একযোগে ১০৮ কণ্ঠে গীতা পাঠ অনুষ্ঠিত হয়। সকাল ১১টায় জেলা প্রশাসক মোহাম্মদ মফিজুল ইসলাম ও পুলিশ সুপার মোঃ মোরতোজা আলী খান আনুষ্ঠানিকভাবে শোভাযাত্রার উদ্বোধন করেন। এসময় জেলা জন্মাষ্টমী উদযাপন পরিষদের আহ্বায়ক অ্যাডভোকেট মলয় কুমার দাস রায়, সদস্য সচিব প্রভাষ ঘোষ দুখু ও সিনিয়র যুগ্ম সদস্য সচিব দীপঙ্কর সরকার জিতু নেতৃত্ব দেন।

পাবনা পৌর এলাকার সব মন্দিরের নেতৃবৃন্দের সহযোগিতায় আয়োজিত বিশাল এই শোভাযাত্রায় অংশ নেন হাজারো ভক্ত-অনুরাগী। শোভাযাত্রাটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

এসময় আরও উপস্থিত ছিলেন জেলা জন্মাষ্টমী উদযাপন পরিষদের প্রধান সমন্বয়কারী প্রভাষ ভদ্র, সমন্বয়কারী আশীষ বসাক, যুগ্ম আহ্বায়ক শ্রী রণদীশ ভট্টাচার্য, উত্তম সাহা, শ্যামল ঘোষ, উত্তম কুন্ডু, অচিন্ত ঘোষ, রঞ্জিত ঘোষ, মানিক ঘোষ কাঠু, সাগর মজুমদার, রিন্টু সাহা, নয়ন সাহা, অলোক পাল, কমল চন্দ্র দাস, অলোক দত্ত সেন্টু, শুভ সান্যাল, সোমনাথ বাগচী, শুভ মজুমদার, দীপ্ত সরকার, তাপস দাস, খোকন বিশ্বাসসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

জন্মাষ্টমী উদযাপনকে কেন্দ্র করে শহরজুড়ে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। ধর্মীয় এই আয়োজনকে ঘিরে জেলার হিন্দু সম্প্রদায়ের মাঝে আনন্দ-উচ্ছ্বাস ছড়িয়ে পড়ে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

পাবনায় জন্মাষ্টমী উদযাপনে বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা

আপডেট সময় : ০৮:২৬:৫০ পূর্বাহ্ন, শনিবার, ১৬ অগাস্ট ২০২৫