পাবনায় ডিবি পুলিশের অভিযানে ভারতীয় আমদানী নিষিদ্ধ ৬ বোতল ‘ইসকাফ’ (ESkuf) উদ্ধার, মাদক ব্যবসায়ী গ্রেফতার
- আপডেট সময় : ১০:৪১:১২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬ ১০৩ বার পড়া হয়েছে
পাবনা জেলা গোয়েন্দা শাখা (ডিবি) মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে ভারতীয় আমদানী নিষিদ্ধ মাদকদ্রব্য ESkuf সিরাপসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে।
গত ২৫ জুন ২০২৬ তারিখ বিকেল আনুমানিক ৬:০০ ঘটিকায়, জেলা গোয়েন্দা শাখা, পাবনার একটি চৌকস দল গোপন সংবাদের ভিত্তিতে সাঁথিয়া উপজেলার কাশিনাথপুর ইউনিয়নের এদরাকপুর গ্রামে অভিযান পরিচালনা করে। অভিযানে মোঃ নাজির মিয়া (৩৯), পিতা: আঃ ছামাদ, সাং: এদরাকপুর, থানা: সাঁথিয়া, জেলা: পাবনাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত আসামির দেহ তল্লাশি করে তার হেফাজতে থাকা একটি শপিং ব্যাগ থেকে ভারতীয় আমদানী নিষিদ্ধ মোট ৬ (ছয়) বোতল ESkuf (Codeine Phosphate & Triprolidine Hydrochloride Syrup), মোট ৬০০ মিলিলিটার উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মাদকদ্রব্যের আনুমানিক বাজারমূল্য ৬,০০০ (ছয় হাজার) টাকা।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত আসামি স্বীকার করে যে, সে বিভিন্ন স্থান থেকে এসব মাদক সংগ্রহ করে পাবনা জেলার বিভিন্ন এলাকায় মাদক ব্যবসায়ীদের কাছে বিক্রি করে আসছিল।
এ ঘটনায় গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর ৩৬(১) সারণির ১৪(খ) ধারা অনুযায়ী সাঁথিয়া থানায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে।
পাবনা জেলা পুলিশ মাদক নির্মূলে জিরো টলারেন্স নীতি অনুসরণ করে নিয়মিত অভিযান পরিচালনা করছে। মাদকমুক্ত সমাজ গঠনে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।










