পাবনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে গ্রেপ্তার- ০৬
- আপডেট সময় : ০৭:৪২:৪৬ অপরাহ্ন, বুধবার, ৮ জুলাই ২০২৬ ৮৩ বার পড়া হয়েছে
বুধবার (৮ই জুলাই ২০২৬ খ্রি.) পাবনা জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার ও বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট মো: আব্দুল আলিম এবং ঈশ্বরদী উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট আসাদুজ্জামান সরকার এর নেতৃত্বে পৃথক পৃথক অভিযানে পাবনা সদর উপজেলার আটুয়া ও বলরামপুর এলাকা এবং ঈশ্বরদী উপজেলার দিয়ার সাহাপুর, চর সাহাপুর, নতুন হাট ও রুপপুর এলাকার বিভিন্ন মাদক স্পট থেকে মোট ০৬ (ছয়) জন মাদকসেবী কে আটক করে ডিএনসি পাবনা টিম।
আটককৃত ব্যক্তিরা হলো: ১) মো: রেজাউল করিম ওরফে অন্তর (২৮), পিতা- মো: মজিবর, সাং- আটুয়া, থানা ও জেলা- পাবনা, ২) মো: সাজ্জাত শেখ (৩৫), পিতা- মো: রাজ, সাং- দক্ষিণ রামচন্দ্রপুর, থানা ও জেলা-পাবনা
৩) মাহাতাব হোসেন জগলু (৫৮), পিতা- মৃত. আজাহার আলী,সাং-কাশিপুর, থানা ও জেলা- পাবনা, ৪) মো: রতন (৪০), পিতা- মৃত. কালু, সাং- দাশুরিয়া, থানা- ঈশ্বরদী, জেলা- পাবনা, ৫) মো: শাহীন (৪০), পিতা- মৃত: জব্বার, সাং- লক্ষীপুর, থানা- লালপুর, জেলা- পাবনা এবং ৬) মো:আলমগীর (৪৪), পিতা- মো: সৌরভ হোসেন, সাং- ইলশামারী, থানা- ঈশ্বরদী, জেলা-পাবনা।
আসামীদের বিরুদ্ধে ডিএনসি পাবনা সদর সার্কেলের উপ-পরিদর্শক সোহান ও উপ-পরিদর্শক মো: জামালুর রহমান এবং ঈশ্বরদী সার্কেলের উপ-পরিদর্শক মোহাম্মদ শের আলম ভ্রাম্যমান আদালতে প্রসিকিউশন প্রদান করেন। আসামীদের ভ্রাম্যমান আদালতের মাধ্যমে বিভিন্ন মেয়াদে কারাদন্ড ও অর্থদন্ড প্রদান করে পাবনা জেলা কারাগারে প্রেরণ করা হয়।
এই অভিযানের সত্যতা নিশ্চিত করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, পাবনা জেলা কার্যালয়ের উপপরিচালক মোহাম্মদ শহিদুল মান্নাফ কবীর জানান, মাদকের বিরুদ্ধে অভিযান চলমান রয়েছে। যার প্রেক্ষিতে জুলাই ২০২৬ মাসের অদ্যবধি মোট ৩০ জন কে মাদক অপরাধের দায়ে আদালতে সোপর্দ করা হয়েছে, যা ভবিষ্যতেও অব্যাহত থাকবে।










