ঢাকা ০১:২৯ অপরাহ্ন, রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা হাবিবুর রহমান হাবিবের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন ঈশ্বরদীর পদ্মাপাড়ে সন্ত্রাসের আতঙ্ক, নিরাপত্তার দাবিতে মানববন্ধন বিএনপিকে ক্ষমতাচ্যুত করার ষড়যন্ত্রকারীদের রাজনীতি চিরতরে কবর দেওয়া হবে: হাবিবুর রহমান ঈশ্বরদীতে বসতবাড়ি দখল করে সীমানা প্রাচীর ও গেট নির্মাণ: হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ ঈশ্বরদীতে পোল্ট্রি খামারে বিদ্যুৎ স্পৃষ্টে যুবকের মৃত্যু ঈশ্বরদীতে সড়কের কাজের মান যাচাইয়ে মাঠে এলজিইডির নির্বাহী প্রকৌশলী সরকারি সফরের নামে স্ত্রী নিয়ে সচিবের ভ্রমণ কুমিল্লায় ১০ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ২  ঠাকুরগাঁওয়ে হিফজুল কুরআন ও হুসনে সওত প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত ফরিদপুরে দ্বিতীয় শ্রেণীর শিক্ষার্থীকে ধর্ষণ চেষ্টা: সপ্তাহ পেরোলেও ধরাছোঁয়ার বাহিরে আসামি রুবেল

পাবনায় র‌্যাবের অভিযানে বিদেশি রিভলভার-পিস্তল ও অস্ত্র উদ্ধার, গ্রেফতার ১

পাবনা প্রতিনিধি
  • আপডেট সময় : ০৬:৫৪:০৩ পূর্বাহ্ন, শনিবার, ২৭ জুন ২০২৬ ১২০ বার পড়া হয়েছে

পাবনার সদর উপজেলার দ্বীপচর এলাকায় অভিযান চালিয়ে একটি বিদেশি রিভলভার, একটি বিদেশি পিস্তল, এক রাউন্ড কার্তুজ ও একটি চাইনিজ কুড়াল উদ্ধার করেছে র‌্যাব-১২।

এ ঘটনায় একজনকে গ্রেফতার করা হয়েছে এবং অপর এক আসামির বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।

র‌্যাব জানায়, শুক্রবার (২৬ জুন) বিকেল ৫টা ৪০ মিনিটে র‌্যাব-১২, সিপিসি-২ পাবনার কোম্পানি কমান্ডার লেফটেন্যান্ট কমান্ডার ওয়াহিদুজ্জামান (এস) বিএন-এর নেতৃত্বে একটি আভিযানিক দল পাবনা সদর উপজেলার দোগাছী ইউনিয়নের দ্বীপচর এলাকায় অভিযান পরিচালনা করে।

অভিযান চলাকালে র‌্যাবের উপস্থিতি টের পেয়ে দুই ব্যক্তি পালানোর চেষ্টা করলে একজনকে আটক করা হয়। গ্রেফতার ব্যক্তি হলেন রাব্বী (২৫), পিতা সিদ্দিক মোল্লা, দ্বীপচর মোল্লাপাড়া, দোগাছী ইউনিয়ন, পাবনা সদর। এ সময় তার কাছ থেকে একটি বিদেশি রিভলভার ও এক রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়।

পরে গ্রেফতার ব্যক্তির দেওয়া তথ্যের ভিত্তিতে কুষ্টিয়া জেলার কুমারখালী উপজেলার চর ঘোষপুর চালাকপাড়া এলাকায় অভিযান চালিয়ে একটি বিদেশি পিস্তল ও একটি চাইনিজ কুড়াল উদ্ধার করা হয়। তবে অভিযুক্ত মো. জব্বার প্রামাণিক (৪৫) পালিয়ে যেতে সক্ষম হন। তার বিরুদ্ধে পাবনা সদর থানায় এজাহার দায়ের করা হয়েছে।

র‌্যাব জানিয়েছে, গ্রেফতার আসামিকে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য পাবনা সদর থানায় হস্তান্তর করা হয়েছে।

র‌্যাব আরও জানায়, মাদক, অবৈধ অস্ত্র ও সন্ত্রাস দমনে তাদের অভিযান অব্যাহত থাকবে। এ বিষয়ে জনসাধারণকে তথ্য দিয়ে সহযোগিতা করার আহ্বান জানিয়েছে বাহিনী।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

পাবনায় র‌্যাবের অভিযানে বিদেশি রিভলভার-পিস্তল ও অস্ত্র উদ্ধার, গ্রেফতার ১

আপডেট সময় : ০৬:৫৪:০৩ পূর্বাহ্ন, শনিবার, ২৭ জুন ২০২৬