ঢাকা ০৭:২৮ অপরাহ্ন, রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা হাবিবুর রহমান হাবিবের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন ঈশ্বরদীর পদ্মাপাড়ে সন্ত্রাসের আতঙ্ক, নিরাপত্তার দাবিতে মানববন্ধন বিএনপিকে ক্ষমতাচ্যুত করার ষড়যন্ত্রকারীদের রাজনীতি চিরতরে কবর দেওয়া হবে: হাবিবুর রহমান ঈশ্বরদীতে বসতবাড়ি দখল করে সীমানা প্রাচীর ও গেট নির্মাণ: হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ ঈশ্বরদীতে পোল্ট্রি খামারে বিদ্যুৎ স্পৃষ্টে যুবকের মৃত্যু ঈশ্বরদীতে সড়কের কাজের মান যাচাইয়ে মাঠে এলজিইডির নির্বাহী প্রকৌশলী সরকারি সফরের নামে স্ত্রী নিয়ে সচিবের ভ্রমণ কুমিল্লায় ১০ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ২  ঠাকুরগাঁওয়ে হিফজুল কুরআন ও হুসনে সওত প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত ফরিদপুরে দ্বিতীয় শ্রেণীর শিক্ষার্থীকে ধর্ষণ চেষ্টা: সপ্তাহ পেরোলেও ধরাছোঁয়ার বাহিরে আসামি রুবেল

পাবনায় সাংবাদিককে মেরে পুলিশে দেওয়ার হুমকি

পাবনা প্রতিনিধি :-
  • আপডেট সময় : ০৮:৪৪:০০ পূর্বাহ্ন, শনিবার, ১৮ এপ্রিল ২০২৬ ১৪১ বার পড়া হয়েছে
পাবনার সুজানগর উপজেলার হাটখালী বাজার মসজিদের টাকা আত্মসাৎ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে স্ট্যাটাস দেওয়ায় আনন্দ টিভি ও দৈনিক চিত্র পাবনা জেলা প্রতিনিধি সেলিম মোর্শেদ রানাকে মারধর করে পুলিশে দেওয়ার হুমকি দেওয়া হয়েছে, বিষয়টি  সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে জেলাজুড়ে তোলপাড় সৃষ্টি হয়েছে। অডিওতে শোনা যায় অভিযুক্ত মান্নান স্থানীয় সংসদ সদস্যে নির্দেশ দিয়েছে বলে দাবি করেন।
​
ভুক্তভোগী সাংবাদিক সেলিম মোর্শেদ রানা জানান, হাটখালী বাজার মসজিদের একটি উন্নয়ন প্রকল্পের অর্থ কাজ না করে আত্মসাৎ করার বিষয়টি নিয়ে তিনি ফেসবুকে একটি প্রতিবাদমূলক স্ট্যাটাস দেন। এর জের ধরে উক্ত প্রকল্প উত্তোলনকারী শুকুর শেখের ভাই নবগঠিত হাটখালী ইউনিয়ন মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের সভাপতি আব্দুল মান্নান সাংবাদিক সেলিম মোর্শেদ রানার মুঠোফোনে হুমকি দেন তা ছারাও একটি অডিও  ভিডিওতে দেখা যায়, আব্দুল মান্নান পাবনা-২ আসনের সংসদ সদস্য এ.কে.এম সেলিম রেজা হাবিবের নাম ব্যবহার করে সাংবাদিক রানাকে মেরে পুলিশে দেওয়ার কথা বলেছেন।
বিষয়টি নিয়ে পাবনা-২ আসনের সংসদ সদস্য এ.কে.এম সেলিম রেজা হাবিব বলেন, “কারো নাম ব্যবহার করে কেউ হুমকি দিলে তার দায়ভার সংশ্লিষ্ট ব্যক্তির। সাংবাদিক রানার সঙ্গে আমার কোনো শত্রুতা নেই সে ভালো সংবাদ পরিবেশন করে। যদি আমার দলের কেউ কোনো সাংবাদিককে হত্যার হুমকি দিয়ে থাকে, তার বিরুদ্ধে অবশ্যই আইনগত ব্যবস্থা নেওয়া দরকার, রানা আইনগত ব্যবস্থা নিলে আমি সহযোগিতা করব।
​
উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা এস এম শামীম এহসান এ বিষয়ে জানান, নির্দিষ্ট অর্থবছরের মধ্যে প্রকল্পের কাজ সম্পন্ন না হলে নিয়ম অনুযায়ী সেই অর্থ ফেরত নেওয়া হবে, কেউ কাজ না করলে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
​অন্যদিকে, সুজানগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোজাফফর হোসেন জানান, “আমরা অভিযোগ পেয়েছি, ২টি ভিডিওতে সামাজিক যোগাযোগ মাধ্যমে আমরা সবাই দেখতে পেয়েছি, বিষয়টি আরো গুরুত্বের সাথে তদন্ত করা হচ্ছে। তদন্ত সাপেক্ষে আইন অনুযায়ী যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে।”
সংবাদকর্মীকে সংবাদ প্রকাশের জেরে এভাবে এমপির নাম ভাঙিয়ে হুমকি দেওয়ায় জেলায় কর্মরত সাংবাদিকদের মধ্যে চরম উদ্বেগ ও ক্ষোভের সৃষ্টি হয়েছে। পাবনার সাংবাদিকদের দাবি দ্রুত এই ঘটনার সুষ্ঠু তদন্ত করে অভিযুক্ত ব্যক্তিকে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

পাবনায় সাংবাদিককে মেরে পুলিশে দেওয়ার হুমকি

আপডেট সময় : ০৮:৪৪:০০ পূর্বাহ্ন, শনিবার, ১৮ এপ্রিল ২০২৬