ঢাকা ০৮:৩১ পূর্বাহ্ন, রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা হাবিবুর রহমান হাবিবের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন ঈশ্বরদীর পদ্মাপাড়ে সন্ত্রাসের আতঙ্ক, নিরাপত্তার দাবিতে মানববন্ধন বিএনপিকে ক্ষমতাচ্যুত করার ষড়যন্ত্রকারীদের রাজনীতি চিরতরে কবর দেওয়া হবে: হাবিবুর রহমান ঈশ্বরদীতে বসতবাড়ি দখল করে সীমানা প্রাচীর ও গেট নির্মাণ: হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ ঈশ্বরদীতে পোল্ট্রি খামারে বিদ্যুৎ স্পৃষ্টে যুবকের মৃত্যু ঈশ্বরদীতে সড়কের কাজের মান যাচাইয়ে মাঠে এলজিইডির নির্বাহী প্রকৌশলী সরকারি সফরের নামে স্ত্রী নিয়ে সচিবের ভ্রমণ কুমিল্লায় ১০ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ২  ঠাকুরগাঁওয়ে হিফজুল কুরআন ও হুসনে সওত প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত ফরিদপুরে দ্বিতীয় শ্রেণীর শিক্ষার্থীকে ধর্ষণ চেষ্টা: সপ্তাহ পেরোলেও ধরাছোঁয়ার বাহিরে আসামি রুবেল

পাবনার আতাইকুলা’য় জয় বাংলা স্লোগান দিয়ে জামায়াত নেতার বাড়ি ভাংচুর

পাবনা প্রতিনিধি
  • আপডেট সময় : ০২:৩৬:০২ অপরাহ্ন, রবিবার, ১০ নভেম্বর ২০২৪ ৩১১ বার পড়া হয়েছে

জয় বাংলা স্লোগান দিয়ে জামায়াত নেতার বাড়ি ভাংচুর করার অভিযোগ উঠেছে আওয়ামী সমর্থিত কতিপয় দুস্কৃতিকারীর বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে পাবনা জেলার আতাইকুলা থানাধীন ভূলবাড়িয়া ইউনিয়নের অন্তর্গত গণেশপুর গ্রামে। এঘটনায় আতাইকুলা থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগী জামায়াত নেতা আলম হোসেন।

থানায় দায়েরকৃত অভিযোগপত্র ও স্থানীয় সুত্রে জানা যায়, গণেশপুর,বায়নাপাড়া, কৃষ্ণপুর,সিদ্ধিনগর ও হাটবাড়িয়া কবরস্থানের কমিটি নিয়ে এলাকাবাসীর সাথে আওয়ামী দুস্কৃতিকারীদের ঝামেলা চলছিল। সেই ঝামেলার জের ধরে আওয়ামী সন্ত্রাসী বাহিনী তৎকালীন সরকারের আমলে আলম কে মারধর ও মামলা দিয়ে হয়রানি করে আসছিল। সম্প্রতি ছাত্র জনতার আন্দোলনে সরকার পতন হলেও থামেনি আওয়ামী সন্ত্রাসী বাহিনীর তান্ডব।

১০ নভেম্বর রাত ১২টা ৩০ মিনিটে আওয়ামী সন্ত্রাসী শাহিন, আনার, বাতেনের নেতৃত্বে ৩০-৩৫ জন দুস্কৃতিকারী আলম হোসেনের বাড়িতে আগ্নেয়াস্ত্র ও দেশীয় অস্ত্র সহ হামলা চালায়।

এসময় তারা বাড়িঘর ভাংচুর, মহিলা -পুরুষদের মারধর ও লুটপাট করে। এতে আলম হোসেনের পরিবারের প্রায় ৫ লক্ষ ষাট হাজার টাকার ক্ষতি হয়েছে বলে নিশ্চিত করেছে ভুক্তভোগী পরিবার। এঘটনায় জড়িতদের দৃষ্টান্ত মুলক শাস্তি দাবি জানান এলাকাবাসী।

এবিষয়ে আতাইকুলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ এম হাবিবুল্লাহ বলেন, লিখিত অভিযোগ পেয়েছি। ঘটনাস্থলে যাচ্ছি, তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

পাবনার আতাইকুলা’য় জয় বাংলা স্লোগান দিয়ে জামায়াত নেতার বাড়ি ভাংচুর

আপডেট সময় : ০২:৩৬:০২ অপরাহ্ন, রবিবার, ১০ নভেম্বর ২০২৪