ঢাকা ০১:১২ পূর্বাহ্ন, বুধবার, ১১ মার্চ ২০২৬, ২৬ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের নতুন এমডি বাছির জামালকে ফ্যাসিবাদ প্রতিরোধ আন্দোল‘র শুভেচ্ছা পাবনাতে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার আজ ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী আলোচিত পুলিশ কর্মকর্তা কোহিনূর মিয়ার বরখাস্তের আদেশ বাতিল প্রথম ধাপে ফ্যামিলি কার্ড পাচ্ছেন ৩৭৫৬৭ নারী ঈশ্বরদীতে শিশু শিক্ষার্থীদের কন্ঠে ক্বিরাত প্রতিযোগিতা হাবিবুর রহমান হাবিবের মূল্যায়নের যৌক্তিকতা দেখিয়ে প্রধানমন্ত্রীর দৃষ্টি আর্কষণ – অলিদ বিন সিদ্দিক তালুকদার পাবনায় ১০ দিনব্যাপী অনুষ্ঠিত হবে বইমেলা, চলছে প্রস্তুতিমূলক আলোচনা ফ্যাসিস্ট সরকারের রুয়েট ভারপ্রাপ্ত রেজিস্ট্রার আরিফ চৌধুরী ভারমুক্ত হওয়ার পথে ভারতকে তেল কেনায় সাময়িক ছাড় দিলো যুক্তরাষ্ট্র

পাবনা-৪ আসনে ধানের শীষের প্রার্থী হাবিব এর নির্বাচনী ইশতেহার ঘোষণা

তুহিন হোসেন
  • আপডেট সময় : ০৮:৫০:১৩ পূর্বাহ্ন, শুক্রবার, ৬ ফেব্রুয়ারী ২০২৬ ৪৪ বার পড়া হয়েছে

করবো কাজ গড়বো দেশ সবার আগে বাংলাদেশ ।
এ স্লোগানকে সামনে রেখে উন্নয়ন ও সুশাসনের মাধ্যমে আধুনিক অবকাঠামো, টেকসই কর্মসংস্থান এবং মানসম্মত নাগরিক সেবা নিশ্চিত করে সমৃদ্ধ ঈশ্বরদী আটঘরিয়া বিনির্মানে নির্বাচনী ইশতেহার ঘোষণা করেছেন পাবনা-৪ আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকে জাতীয় সংসদ সদস্য পদপ্রার্থী মোঃ হাবিবুর রহমান হাবিব।

শুক্রবার সকাল ১১ ঘটিকায় ঈশ্বরদী প্রেসক্লাব মিলনায়তনে এই নির্বাচনী ইশতেহার ঘোষণা করা হয়।

নির্বাচনী ইশতেহারে ঈশ্বরদী রেলওয়ে জংশনকে আধুনিকায়ন করা, ঈশ্বরদী রেলওয়ে গেটে আধুনিক ফ্লাইওভার করা। ঈশ্বরদী লালপুর ও আটঘরিয়া উপজেলা নিয়ে ঈশ্বরদীকে জেলা ঘোষণা করা, যোগাযোগ ব্যবস্থার ক্ষেত্রে ঈশ্বরদী বিমানবন্দর পুনরায় চালু করা। ঈশ্বরদী মহিলা কলেজকে সরকারী করণ, কৃষি বিশ্ববিদ্যালয় ও পাবলিক লাইব্রেরী স্থাপণ করা, কৃষির জন্য হিমাগার স্থাপন, বেকারত্ব কমাতে আইটি সেন্টার তৈরী, মাদকমুক্ত সমাজ গড়া, চাঁদাবাজী ও সন্ত্রাসী নির্মুলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দ্বারা পদক্ষেপ গ্রহণ করা ও পাকশী রুপপুরে পর্যটন কেন্দ্র গড়ে তোলাসহ ১৯ টি উন্নয়নমূলক কাজের আশ্বাস দেন। এমপি হলে তিনি এসব কাজ সম্পূর্ণ করবেন।

ঈশ্বরদী পৌর,নির্বাচন পরিচালনা কমিটির আহবায়ক মোখলেসুর রহমান বাবলুর সভাপতিত্বে হাবিবুর রহমান হাবিব এ ইশতেহার ঘোষণা করেন।

এ সময় বিএনপির অঙ্গ সংগঠনের নেতা কর্মী ও প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

পাবনা-৪ আসনে ধানের শীষের প্রার্থী হাবিব এর নির্বাচনী ইশতেহার ঘোষণা

আপডেট সময় : ০৮:৫০:১৩ পূর্বাহ্ন, শুক্রবার, ৬ ফেব্রুয়ারী ২০২৬