ঢাকা ০৪:২৯ অপরাহ্ন, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ফরিদপুরে দ্বিতীয় শ্রেণীর শিক্ষার্থীকে ধর্ষণ চেষ্টা: সপ্তাহ পেরোলেও ধরাছোঁয়ার বাহিরে আসামি রুবেল ঈশ্বরদীতে সারের ডিলার বাতিলের দাবীতে সংবাদ সম্মেলন,তদন্তের দাবী ঈশ্বরদীতে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু কাঁঠালিয়ায় ১০ হাজার মিটার অবৈধ জাল উদ্ধার, পুড়িয়ে ধ্বংস দুর্গাপূজায় যশোর জেলা বিএনপির ২৫ সদস্যের পর্যবেক্ষণ কমিটি স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতে নির্বাহী প্রকৌশলীদের লটারির মাধ্যমে বদলি-পদায়ন করা হচ্ছে: গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী জাকারিয়া তাহের দামুড়হুদায় জাতীয় কন্যাশিশু দিবস পালিত দিনাজপুরের বীরগঞ্জে বসতবাড়ি উচ্ছেদ করে পুকুর খনন রাজশাহী মহানগর যুবদলের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে বৃক্ষ বিতরণ তাজমিন হত্যা: কথিত প্রেমিক রাজুকে কুমিল্লা পুলিশের কাছে হস্তান্তর

পোরশায় সাপের কামড়ে কিশোরের মৃত্যু, ওঝার কাছে নেওয়ায় মূল্যবান সময় নষ্ট

মোঃ মমিন আলী, নওগাঁ জেলা প্রতিনিধি
  • আপডেট সময় : ০৪:২৭:৩৪ অপরাহ্ন, শনিবার, ১৮ জুলাই ২০২৬ ১০৮ বার পড়া হয়েছে

নওগাঁর পোরশা উপজেলায় বিষধর সাপের কামড়ে রাকিবুল ইসলাম (১৭) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে। শনিবার সকালে উপজেলার নিতপুর ইউনিয়নের পশ্চিম হরিপুর গ্রামে এ মর্মান্তিক ঘটনা ঘটে। নিহত রাকিবুল ওই গ্রামের মমতাজ আলীর ছেলে।

স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, শনিবার সকালে নিজ শয়নকক্ষে থাকা অবস্থায় রাকিবুলকে একটি বিষধর সাপ কামড় দেয়। এতে সে গুরুতর অসুস্থ হয়ে পড়ে। পরিবারের সদস্যরা প্রথমে তাকে স্থানীয় এক ওঝার কাছে নিয়ে যান। সেখানে অবস্থার উন্নতি না হওয়ায় পরে দ্রুত পোরশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়।

হাসপাতালে নেওয়ার পর চিকিৎসকরা সর্বোচ্চ চেষ্টা করলেও চিকিৎসাধীন অবস্থায় রাকিবুলের মৃত্যু হয়।

পোরশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডা. মোসা. নাসিমা সুলতানা জানান, হাসপাতালে আনার আগেই সাপের বিষ শরীরে ছড়িয়ে পড়েছিল। যথাযথ চিকিৎসা দেওয়া হলেও তাকে বাঁচানো সম্ভব হয়নি।

তিনি সাপের কামড়ের ঘটনায় ওঝার কাছে না গিয়ে দ্রুত নিকটস্থ হাসপাতালে নেওয়ার আহ্বান জানিয়ে বলেন, “সাপে কাটার পর সময় নষ্ট না করে দ্রুত হাসপাতালে এলে রোগীকে বাঁচানোর সম্ভাবনা অনেক বেশি থাকে।”

স্বাস্থ্য বিশেষজ্ঞদের পরামর্শ অনুযায়ী, সাপে কামড়ালে আতঙ্কিত না হয়ে রোগীকে শান্ত রাখা, আক্রান্ত অঙ্গ যতটা সম্ভব স্থির রাখা এবং দ্রুত নিকটস্থ হাসপাতালে নেওয়াই সবচেয়ে কার্যকর পদক্ষেপ।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

পোরশায় সাপের কামড়ে কিশোরের মৃত্যু, ওঝার কাছে নেওয়ায় মূল্যবান সময় নষ্ট

আপডেট সময় : ০৪:২৭:৩৪ অপরাহ্ন, শনিবার, ১৮ জুলাই ২০২৬