ঢাকা ১০:১০ পূর্বাহ্ন, সোমবার, ২২ জুন ২০২৬, ৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
দূর্ঘটনা রোধে ভাঙা ব্রিজে লাল নিশানা দিলেন——যুবদল রাঙামাটিতে গৃহবধূকে হত্যা, ঘর থেকে সাড়ে ৩ লাখ টাকা লুটের অভিযোগ কুমিল্লায় ফার্মেসিতে যৌথ অভিযান: ওষুধ বিক্রির আড়ালে মাদক ব্যবসার অভিযোগে গ্রেফতার-১ কুড়িগ্রাম সদর হাসপাতালে পুনরায় যোগদান করলেন কর্মদক্ষ প্রশাসনিক কর্মকর্তা ইউনুস আলী বালিয়াডাঙ্গীতে ২ কেজি ২০০ গ্রাম গাঁজাসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেফতার বাংলাদেশের ক্রীড়া যেন বিশ্বে মাথা উঁচু করে দাঁড়াতে পারে সেই লক্ষ্যে কাজ করছে সরকার – প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ। স্ত্রীকে গলা কেটে হত্যার অভিযোগ, থানায় আত্মসমর্পণ স্বামীর তীব্র গরমে ডুমুরিয়া পল্লী বিদ্যুতের নজিরবিহীন লোডশেডিং, অতিষ্ঠ জনজীবন মদনে সাংবাদিকদের সঙ্গে নবাগত ওসির সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় হরিণাকুন্ডুতে ৫০ জন অগ্রগামী খামারি নিয়ে লাভজন চাষে ব্রাক ফিশারিজ এন্টারপ্রাইজ প্রশিক্ষন

বাংলাদেশকে ঋণের ৫ কোটি ডলার ফেরত দিলো শ্রীলংকা

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১২:২০:৫১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ অগাস্ট ২০২৩ ১৭৫ বার পড়া হয়েছে

এফএনএস

বাংলাদেশের রিজার্ভ থেকে ২০ কোটি ডলার ঋণ নিয়েছিল শ্রীলংকা। সে ঋণ থেকে ৫ কোটি ডলার ফেরত এসেছে। চলতি মাসের শেষের দিকে আরও এক কিস্তি ফেরত আসবে। গতকাল সোমবার বিষয়টি নিশ্চিত করেন বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র মেজবাউল হক। তিনি বলেন, শ্রীলঙ্কাকে দেওয়া ২০ কোটি ডলার ঋণের মধ্যে পাঁচ কোটির এক কিস্তি আমরা পেয়েছি। চলতি মাসের শেষের দিকে আরও একটি কিস্তি দেওয়ার কথা রয়েছে। আমরা আশা করছি চলতি বছরের মধ্যে ঋণের পুরো অর্থ দেশটি পরিশোধ করবে। তিন মাসের মধ্যে ফেরত দেওয়ার শর্তে ‘কারেন্সি সোয়াপ’ পদ্ধতির আওতায় ২০২১ সালে ঋণ নেয় শ্রীলঙ্কা। এর বিপরীতে লন্ডন আন্তঃব্যাংক অফার রেট বা লাইবর যোগ করে দেড় শতাংশ সুদ পাওয়ার কথা বাংলাদেশের। প্রথম দফায় ২০২১ সালের ১৯ আগস্ট ৫ কোটি ডলার ছাড় করে বাংলাদেশ ব্যাংক। দ্বিতীয় দফায় ১০ কোটি ডলার দেওয়া হয় ওই বছরের ৩০ অক্টোবর। ঋণ নেওয়ার পর পরই নতুন করে আরও সংকটে পড়ে শ্রীলঙ্কা। ফলে যথাসময়ে ওই ঋণ ফেরত দিতে পারেনি দেশটি; বরং কয়েক দফা সময় চায়। পরিস্থিতি বিবেচনা করে সরকার বাকি অর্থ দেয়। একইসঙ্গে আগামী সেপ্টেম্বর পর্যন্ত সময়ও দেয় বাংলাদেশ ব্যাংক। ওই ঋণ থেকে ৫ কোটি ডলার ফেরত দিল শ্রীলংকা। গত ১৬ আগস্টের তথ্য অনুযায়ী, দেশের রিজার্ভ আছে ২ হাজার ৯৩৮ কোটি ডলার (২৯ দশমিক ৩৮ বিলিয়ন) ডলার। এই রিজার্ভ থেকে কয়েকটি তহবিল গঠনসহ শ্রীলংকাকে ঋণ দেওয়া হয়। তহবিল গঠন করা টাকার পরিমাণ ৬২৩ কোটি ৭৬ লাখ ডলার। আইএমএফ’র কাছে থেকে ঋণ নেওয়ার শর্তে এ অর্থ রিজার্ভ থেকে বাদ দেওয়া হয়। ফলে প্রকৃত রিজার্ভ কমে নেমে আসে ২৩ দশমিক ১৪ বিলিয়ন ডলার। শ্রীলংকা ৫ কোটি ফেরত দেওয়ার ফলে বাংলাদেশের প্রকৃত রিজার্ভ বাড়লো।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

বাংলাদেশকে ঋণের ৫ কোটি ডলার ফেরত দিলো শ্রীলংকা

আপডেট সময় : ১২:২০:৫১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ অগাস্ট ২০২৩