ঢাকা ০২:০৯ অপরাহ্ন, সোমবার, ২২ জুন ২০২৬, ৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নড়াইলে গলায় ওড়না পেঁচিয়ে গৃহবধূর আত্মহত্যা গণপূর্ত বিভাগের ২৬ জন কর্মচারীর মাঝে প্রধানমন্ত্রীর তহবিল হতে উৎসাহব্যঞ্জক আর্থিক অনুদানের চেক হস্তান্তর ডুমুরিয়া উপজেলা এস ডিজি পরিকল্পনা কর্মশালা দূর্ঘটনা রোধে ভাঙা ব্রিজে লাল নিশানা দিলেন——যুবদল রাঙামাটিতে গৃহবধূকে হত্যা, ঘর থেকে সাড়ে ৩ লাখ টাকা লুটের অভিযোগ কুমিল্লায় ফার্মেসিতে যৌথ অভিযান: ওষুধ বিক্রির আড়ালে মাদক ব্যবসার অভিযোগে গ্রেফতার-১ কুড়িগ্রাম সদর হাসপাতালে পুনরায় যোগদান করলেন কর্মদক্ষ প্রশাসনিক কর্মকর্তা ইউনুস আলী বালিয়াডাঙ্গীতে ২ কেজি ২০০ গ্রাম গাঁজাসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেফতার বাংলাদেশের ক্রীড়া যেন বিশ্বে মাথা উঁচু করে দাঁড়াতে পারে সেই লক্ষ্যে কাজ করছে সরকার – প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ। স্ত্রীকে গলা কেটে হত্যার অভিযোগ, থানায় আত্মসমর্পণ স্বামীর

বাইডেনকে ধসিয়ে দেওয়ার হুঁশিয়ারি দিলেন ট্রাম্প

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১০:৩২:৩০ অপরাহ্ন, শুক্রবার, ২৮ এপ্রিল ২০২৩ ২২৫ বার পড়া হয়েছে

২০২৪ সালের আমেরিকার নির্বাচনে জো বাইডেনকে ধসিয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন দেশটির সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এমনকি তিনি নির্বাচিত না হলে যুক্তরাষ্ট্র ‘অরাজকতার’ মধ্যে পতিত হবে বলেও সতর্ক করে দিয়েছন সাবেক এই রিপাবলিকান প্রেসিডেন্ট। বৃহস্পতিবার এই মন্তব্য করেন ট্রাম্প। বার্তাসংস্থা এএফপির বরাত দিয়ে গতকাল শুক্রবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি। নিউ হ্যাম্পশায়ারের ম্যানচেস্টারের একটি হোটেলে দেওয়া ভাষণে তিনি এ কথা বলেন। ট্রাম প্রায় ১,৫০০ সমর্থকের সামনে একটি ভাষণে বলেন, ‘এই নির্বাচনে লড়াই হবে শক্তি বা দুর্বলতার মধ্যে, সাফল্য বা ব্যর্থতার মধ্যে, নিরাপত্তা বা নৈরাজ্যের মধ্যে, শান্তি বা সংঘাতের মধ্যে, এবং সমৃদ্ধি বা বিপর্যয়ের মধ্যে।’ তিনি আরও বলেন, ‘আমরা বর্তমানে একটি বিপর্যয়ের মধ্যে বাস করছি। ২০২৪ সালের ৫ নভেম্বর ব্যালট বাক্সে আপনাদের ভোটের মাধ্যমে আমরা জো বাইডেন এবং হোয়াইট হাউসকে… চূর্ণ করতে যাচ্ছি, এবং আমরা আমাদের অসমাপ্ত কাজের নিষ্পত্তি করতে যাচ্ছি।’ এটি ছিল গ্রানাইট স্টেটে জানুয়ারির পর ট্রাম্পের প্রথম উপস্থিতি। অন্যদিকে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ২০২৪ সালের নির্বাচনে দ্বিতীয় মেয়াদে ইতিমধ্যেই ডেমোক্র্যাটিক পার্টির প্রার্থী হওয়ার কথা ঘোষণা করেছেন। গত মঙ্গলবার রাতে প্রচারিত এক ভিডিও বার্তায় তিনি সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাথে সম্পর্কিত ‘চরমপন্থিদের’ হাত থেকে আমেরিকান স্বাধীনতাকে রক্ষা করার অঙ্গীকার করেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

বাইডেনকে ধসিয়ে দেওয়ার হুঁশিয়ারি দিলেন ট্রাম্প

আপডেট সময় : ১০:৩২:৩০ অপরাহ্ন, শুক্রবার, ২৮ এপ্রিল ২০২৩