সংবাদ শিরোনাম ::
বাল্য বিবাহের দায়ে ৫০ হাজার টাকা জরিমানা
গুরুদাসপুর (নাটোর) প্রতিনিধি
- আপডেট সময় : ১২:২৮:৩৪ অপরাহ্ন, শনিবার, ১২ জুলাই ২০২৫ ২৪৭ বার পড়া হয়েছে
নাটোরের গুরুদাসপুরে বাল্যবিয়ের আয়োজনের দায়ে এক ব্যক্তিকে ৫০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
শুক্রবার (১১ জুলাই) সন্ধ্যায় উপজেলার খলিফাপাড়া মহল্লায় এ ঘটনা ঘটে। বিয়ের কনে ষষ্ঠ শ্রেণিতে পড়াশোনা করে বলে জানা গেছে। গোপন সংবাদের ভিত্তিতে গুরুদাসপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফাহমিদা আফরোজ বিয়েবাড়িতে অভিযান চালান।
অভিযানে বিয়ের আয়োজন বন্ধ করা হয় এবং কনের দাদা বজলুর রশিদকে বাল্যবিবাহের দায়ে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।
উপজেলা প্রশাসন জানায়, বাল্যবিয়ের মতো সামাজিক অপরাধ প্রতিরোধে নিয়মিত অভিযান পরিচালনা করা হবে।










