ঢাকা ০৪:১০ পূর্বাহ্ন, সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা হাবিবুর রহমান হাবিবের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন ঈশ্বরদীর পদ্মাপাড়ে সন্ত্রাসের আতঙ্ক, নিরাপত্তার দাবিতে মানববন্ধন বিএনপিকে ক্ষমতাচ্যুত করার ষড়যন্ত্রকারীদের রাজনীতি চিরতরে কবর দেওয়া হবে: হাবিবুর রহমান ঈশ্বরদীতে বসতবাড়ি দখল করে সীমানা প্রাচীর ও গেট নির্মাণ: হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ ঈশ্বরদীতে পোল্ট্রি খামারে বিদ্যুৎ স্পৃষ্টে যুবকের মৃত্যু ঈশ্বরদীতে সড়কের কাজের মান যাচাইয়ে মাঠে এলজিইডির নির্বাহী প্রকৌশলী সরকারি সফরের নামে স্ত্রী নিয়ে সচিবের ভ্রমণ কুমিল্লায় ১০ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ২  ঠাকুরগাঁওয়ে হিফজুল কুরআন ও হুসনে সওত প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত ফরিদপুরে দ্বিতীয় শ্রেণীর শিক্ষার্থীকে ধর্ষণ চেষ্টা: সপ্তাহ পেরোলেও ধরাছোঁয়ার বাহিরে আসামি রুবেল

বিয়ের এক মাসের মাথায় গলায় ফাঁস দিলেন নববধূ সাবিনা

মোঃ জনি খান মোহনগঞ্জ (নেত্রকোনা) প্রতিনিধি
  • আপডেট সময় : ১২:৪৭:২৫ অপরাহ্ন, রবিবার, ২০ জুলাই ২০২৫ ২৩৯ বার পড়া হয়েছে

নেত্রকোনার মোহনগঞ্জে বিয়ের মাত্র এক মাস ৮ দিনের মাথায় সাবিনা আক্তার (১৯) নামে এক নববধূর  লাশ উদ্ধার করেছে পুলিশ। 

শনিবার দুপুরে উপজেলার সমাজ- সহিলদেও ইউনিয়নের কমলপুর গ্রামে এ ঘটনা ঘটে। মোহনগঞ্জ থানার ওসি মো. আমিনুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন। নিহত সাবিনা আক্তার কমলপুর গ্রামের আজিমুল মিয়ার (২৫) স্ত্রী। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার তেতুলিয়া গ্রামের শামসুদ্দীনের মেয়ে সাবিনাকে এক মাস ৮ দিন আগে বিয়ে করেন আজিমুল।

শনিবার দুপুর দেড়টার দিকে নিজ স্বামীর ঘরে আড়ার সাথে ফাঁসিতে ঝুলতে দেখেন পরিবারের লোকজন। তাকে উদ্ধার করে প্রথমে স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে তাকে নেত্রকোনা সদর হাসপাতালে পাঠান চিকিৎসক। অবস্থা সংকটাপন্ন হওয়ায় সাবিনাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালে রেফার্ড করা হয়।  পরে মমেকে নেওয়ার পথে সন্ধ্যার দিকে তার মৃত্যু হয়। 

 পরিবারের বরাত দিয়ে ওসি আমিনুল ইসলাম বলেন, সাবিনার শারিরীক ও মানসিক কিছু সমস্যা ছিলো বলে জানিয়েছে উভয় পরিবারের লোকজন। এসব সমস্যার চিকিৎসাও চলছিল। এরমধ্যে শনিবার দুপুরে নিজের ঘরের শয়নকক্ষে আড়ার সাথে ফাঁসিতে ঝুলে সাবিনা।

বিষয়টি নজরে আসার পর দ্রুত তাকে নামিয়ে হাসপাতালে নেওয়া হয়। পরে মমেকে রেফার্ড করা হলে নেওয়ার পথে তার মৃত্যু হয়।  ওসি আরও বলেন, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হচ্ছে। আপাতত এ ঘটনায় অপমৃত্যুর মামলা হবে। রিপোর্ট পাওয়ার পর সেই অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।  মোঃ জনি খান মোহনগঞ্জ প্রতিনিধি

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

বিয়ের এক মাসের মাথায় গলায় ফাঁস দিলেন নববধূ সাবিনা

আপডেট সময় : ১২:৪৭:২৫ অপরাহ্ন, রবিবার, ২০ জুলাই ২০২৫