ঢাকা ০৫:০৮ পূর্বাহ্ন, শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা হাবিবুর রহমান হাবিবের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন ঈশ্বরদীর পদ্মাপাড়ে সন্ত্রাসের আতঙ্ক, নিরাপত্তার দাবিতে মানববন্ধন বিএনপিকে ক্ষমতাচ্যুত করার ষড়যন্ত্রকারীদের রাজনীতি চিরতরে কবর দেওয়া হবে: হাবিবুর রহমান ঈশ্বরদীতে বসতবাড়ি দখল করে সীমানা প্রাচীর ও গেট নির্মাণ: হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ ঈশ্বরদীতে পোল্ট্রি খামারে বিদ্যুৎ স্পৃষ্টে যুবকের মৃত্যু ঈশ্বরদীতে সড়কের কাজের মান যাচাইয়ে মাঠে এলজিইডির নির্বাহী প্রকৌশলী সরকারি সফরের নামে স্ত্রী নিয়ে সচিবের ভ্রমণ কুমিল্লায় ১০ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ২  ঠাকুরগাঁওয়ে হিফজুল কুরআন ও হুসনে সওত প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত ফরিদপুরে দ্বিতীয় শ্রেণীর শিক্ষার্থীকে ধর্ষণ চেষ্টা: সপ্তাহ পেরোলেও ধরাছোঁয়ার বাহিরে আসামি রুবেল

বিলাইছড়ি উপজেলা পরিদর্শনে পার্বত্য চট্টগ্রাম মন্ত্রণালয়ের সচিব আব্দুল খালেক 

বিলাইছড়ি ( রাঙ্গামাটি) প্রতিনিধি
  • আপডেট সময় : ০১:৩১:২৬ অপরাহ্ন, রবিবার, ১৯ অক্টোবর ২০২৫ ২৬৫ বার পড়া হয়েছে

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের সচিব মোঃ আব্দুল খালেক বিলাইছড়ি উপজেলা পরিদর্শন করেছেন। সফর সঙ্গী হিসেবে উপস্থিত ছিলেন তাঁর সহধর্মিণী। এসময় উপস্থিত ছিলেন পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের ভাইস চেয়ারম্যান শেখ সালেহ আহমেদ (যুগ্ম সচিব),  উন্নয়ন বোর্ডের  নির্বাহী প্রকৌশলী তুষিত চাকমা, রাঙ্গামাটি জেলা পরিষদের নির্বাহী প্রকৌশলী সিবলী নোমান, সহকারী প্রকৌশলী সুমেশ চাকমা। 

রবিবার ( ১৯ অক্টোবর) প্রশাসনের আয়োজনে  দুপুরে বিলাইছড়ি উপজেলায় পৌঁছালে উপজেলা প্রশাসন, উপজেলা বিএনপি,শিক্ষা প্রতিষ্ঠান এবং  অন্যান্য দপ্তর হতে প্রধান অতিথি সচিব মহোদয়কে  পুস্পমাল্য দিয়ে বরন করা হয়। সফরে  সচিব কলেজের একাডেমিক  ভবন নির্মাণের জায়গা পরিদর্শন করেন।

এছাড়াও তিনি  নীলাদ্রি রিসোর্ট,  আবাসিক সরকারি প্রাথমিক বিদ্যালয়, বিলাইছড়ি বালিকা উচ্চ বিদ্যালয়, বিলাইছড়ি কলেজ পরিদর্শন ও  শিক্ষার্থীদের সঙ্গে কুশল বিনিময় করেন।  পরে কলেজের শিক্ষক – শিক্ষার্থী -অভিভাবকদের নিয়ে ত্রিপক্ষীয় সভায় যোগদেন। এবং  বিকালে  উপজেলা মিলনায়তনে সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করেন।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী  অফিসার মুহাম্মদ মামুনুল হক, উপজেলা বিএনপির সভাপতি এম এ সালাম ফকির ও সাধারণ সম্পাদক মোঃ জাফর আহাম্মদ, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ সুরজিত দত্ত, উপজেলা প্রশাসনিক কর্মকর্তা সুজন বড়ুয়া, থানার এস আই  মোঃ আব্দুর রব, চেয়ারম্যান সুনীল কান্তি দেওয়ান, উপজেলা প্রকৌশলী আলতাফ হোসেন, যুব উন্নয়ন কর্মকর্তা সুবিনয় চাকমা, হেডম্যান সুনিক জ্যোতি তালুকদার, মহিলা বিষয়ক কর্মকর্তা (অ: দা:) রিনি চাকমা, রুবেল বড়ুয়া, বিলাইছড়ি কলেজের প্রভাষক ইয়াসমিন সুলতানা (মনি), কলেজের  অভিভাবক তপন চাকমাসহ অন্যান্য জনপ্রতিনিধি,কর্মকর্তা ও কর্মচারী।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

বিলাইছড়ি উপজেলা পরিদর্শনে পার্বত্য চট্টগ্রাম মন্ত্রণালয়ের সচিব আব্দুল খালেক 

আপডেট সময় : ০১:৩১:২৬ অপরাহ্ন, রবিবার, ১৯ অক্টোবর ২০২৫