ঢাকা ০২:২৫ অপরাহ্ন, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ফরিদপুরে দ্বিতীয় শ্রেণীর শিক্ষার্থীকে ধর্ষণ চেষ্টা: সপ্তাহ পেরোলেও ধরাছোঁয়ার বাহিরে আসামি রুবেল ঈশ্বরদীতে সারের ডিলার বাতিলের দাবীতে সংবাদ সম্মেলন,তদন্তের দাবী ঈশ্বরদীতে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু কাঁঠালিয়ায় ১০ হাজার মিটার অবৈধ জাল উদ্ধার, পুড়িয়ে ধ্বংস দুর্গাপূজায় যশোর জেলা বিএনপির ২৫ সদস্যের পর্যবেক্ষণ কমিটি স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতে নির্বাহী প্রকৌশলীদের লটারির মাধ্যমে বদলি-পদায়ন করা হচ্ছে: গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী জাকারিয়া তাহের দামুড়হুদায় জাতীয় কন্যাশিশু দিবস পালিত দিনাজপুরের বীরগঞ্জে বসতবাড়ি উচ্ছেদ করে পুকুর খনন রাজশাহী মহানগর যুবদলের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে বৃক্ষ বিতরণ তাজমিন হত্যা: কথিত প্রেমিক রাজুকে কুমিল্লা পুলিশের কাছে হস্তান্তর

বিশ্বে চরম দারিদ্র্য পীড়িত ১১০ কোটি মানুষ : জাতিসংঘ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৬:৩৯:২৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ অক্টোবর ২০২৪ ৩৯৫ বার পড়া হয়েছে

বিশ্বের ১০০ কোটিরও বেশি মানুষ চরম দারিদ্র্য পীড়িত অবস্থায় জীবনযাপন করছে, যাদের অর্ধেকেরও বেশি শিশু। গতকাল বৃহস্পতিবার জাতিসংঘে উন্নয়ন কর্মসূচি (ইউএনডিপি) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে। খবর এএফপির। অক্সফোর্ড পোভারটি অ্যান্ড হিউম্যাস ডেভেলপমেন্ট ইনিশিয়েটিভের (ওপিএইচআই) সঙ্গে যৌথভাবে প্রকাশিত ইউএনডিপির এই প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকে ২০২৩ সালে সবচেয়ে বেশি সংঘাতপূর্ণ পরিস্থিতির পাশাপাশি যুদ্ধবিগ্রহে জড়িত হয়ে পড়েছে বিশ্বের বিভিন্ন দেশ। যুদ্ধে জড়িত দেশগুলোতে দারিদ্র্যের এই মাত্রা তিনগুণেরও বেশি। ২০১০ সাল থেকে ইউএনডিপি এবং ওপিএইচআই এই বহুমাত্রিক দারিদ্র্য সূচক প্রকাশ করে আসছে। এই সূচকে বিশ্বের ১১২টি দেশের ৬৩০ কোটি জনসংখ্যার তথ্য-উপাত্ত বিশ্লেষণ করা হয়েছে। আবাসন, পয়নিষ্কাশন, বিদ্যুৎ, রান্নার জন্য জ¦ালানি, পুষ্টি ও বিদ্যালয়ে উপস্থিতির বিষয়গুলো এই তথ্য বিশ্লেষণে নির্ধারক বা সূচক হিসেবে ব্যবহার করা হয়। এ বিষয়ে ইউএনডিপির প্রধান পরিসংখ্যানবিদ ইয়ানচান ঝাং বলেন, ‘এই দারিদ্র্য সূচকটিতে দেখানো হয়েছে ১১০ কোটি লোক চরম বহুমাত্রিক দারিদ্র্য সীমায় অবস্থান করছে যার মধ্যে সাড়ে ৪৫ কোটি লোক সংঘাতপূর্ণ অবস্থার শিকার। প্রতিবেদনে দেখানো হয়েছে, ১৮ বছর বয়সের নিচে প্রায় সাড়ে ৫৮ কোটি লোক চরম দারিদ্র্যের শিকার। আর এর মধ্যে শিশুর সংখ্যা প্রায় ২৮ ভাগ। প্রতিবেদনে বলা হয় ৮৩.২ শতাংশ দারিদ্র্য পীড়িত লোকের বসবাস সাব-সাহারা আফ্রিকা ও দক্ষিণ এশিয়া অঞ্চলে। দেশের হিসাব অনুসারে ভারতে সবচেয়ে বেশি চরম দরিদ্র মানুষ বাস করছে। দেশটির ১৪০ কোটি জনসংখ্যার মধ্যে ২৩ কোটি ৪০ লাখ মানুষ চরম দারিদ্র্য সীমার নিচে রয়েছে। এর পরে অবস্থান করছে পাকিস্তান, ইথিওপিয়া, নাইজেরিয়া ও গণতান্ত্রিক প্রজাতন্ত্র কঙ্গো। এই পাঁচটি দেশেই বিশ্বের ১১০ কোটি চরম দারিদ্র্য পীড়িত জনসংখ্যার অর্ধেক লোকের বসবাস।-এফএনএস

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

বিশ্বে চরম দারিদ্র্য পীড়িত ১১০ কোটি মানুষ : জাতিসংঘ

আপডেট সময় : ০৬:৩৯:২৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ অক্টোবর ২০২৪