ঢাকা ০৫:৩৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রাষ্ট্রপতির সঙ্গে রুয়েট উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ, ষষ্ঠ সমাবর্তন জানুয়ারির শেষ সপ্তাহে পাবনায় ইয়াবাসহ দুই কারবারি আটক, কারাদণ্ড ৩ মাদকসেবীর সত্যের পক্ষে এক সাহসিক কলম যোদ্ধা : সায়েক এম রহমান  বাংলাদেশ প্রেসক্লাব পাবনা জেলা শাখার মিলন মেলা ও পরিচিতি সভা অনুষ্ঠিত ফরিদপুরে কৃষকদের আস্থার প্রতিক উপজেলা কৃষি কর্মকর্তা আল ইমরান ৩ কোটি টাকার ৮টি ব্রিজের কাজে অনিয়ম, ২ বছরেও শেষ হয়নি,তদন্তের কথা বলেন জেলা প্রশাসক বর্ণাঢ্য আয়োজনে রুয়েটে বিশ্ববিদ্যালয় দিবস ২০২৬ উদযাপিত সমাজে মানবিকতার সংকট: আমরা কি সত্যিই ভালো মানুষ হতে পারছি? নবগঠিত ঈশ্বরদী উপজেলা ও পৌর বিএনপির নেতৃবৃন্দদের ফুলেল শুভেচ্ছা জানালেন নেতাকর্মীরা ঈশ্বরদী উপজেলা ও পৌর বিএনপির নবগঠিত কমিটিকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল

বীরগঞ্জে মোহনপুর ইউনিয়নে বিএনপির দল পুনর্গঠন নিয়ে মতবিনিময় সভা

বীরগঞ্জ প্রতিনিধি
  • আপডেট সময় : ০৭:২৯:৫০ অপরাহ্ন, রবিবার, ২৬ জুলাই ২০২৬ ৭৫ বার পড়া হয়েছে

দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার ১০নং মোহনপুর ইউনিয়নে বিএনপির দল পুনর্গঠনকে সামনে রেখে নেতাকর্মীদের অংশগ্রহণে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

রোববার (২৬ জুলাই) বিকেলে মোহনপুরের ছালেহা হোসেন দারুচ্ছুন্নাত দাখিল মাদ্রাসার হলরুমে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন দিনাজপুর-১ (বীরগঞ্জ-কাহারোল) আসনের জাতীয় সংসদ সদস্য আলহাজ মো. মনজুরুল ইসলাম।

সভায় সভাপতিত্ব করেন ১০নং মোহনপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মো. ফেরদৌস হোসেন মণ্ডল এবং সঞ্চালনা করেন ১০নং মোহনপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো. আব্দুল খালেক।
মতবিনিময় সভায় উপজেলা বিএনপি, ইউনিয়ন বিএনপি এবং দলটির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। এ সময় দলকে আরও সুসংগঠিত করা, তৃণমূল পর্যায়ে সাংগঠনিক কার্যক্রম জোরদার করা এবং ঐক্যবদ্ধভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করা হয়।

প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য মো. মনজুরুল ইসলাম বলেন, “দলের সাংগঠনিক ভিত্তিকে আরও শক্তিশালী করতে হলে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। জনগণের আস্থা ও ভালোবাসা অর্জনের পাশাপাশি দলীয় শৃঙ্খলা বজায় রেখে প্রতিটি ইউনিটকে সক্রিয় করতে হবে। তৃণমূলের নেতাকর্মীরাই দলের মূল শক্তি। তাদের সক্রিয় অংশগ্রহণের মাধ্যমেই সংগঠনকে আরও গতিশীল ও শক্তিশালী করা সম্ভব।

সভায় বক্তারা দল পুনর্গঠনের কার্যক্রম সফল করতে নেতাকর্মীদের আন্তরিকতা, পারস্পরিক সৌহার্দ্য, সাংগঠনিক শৃঙ্খলা ও ঐক্য বজায় রেখে কাজ করার আহ্বান জানান।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

বীরগঞ্জে মোহনপুর ইউনিয়নে বিএনপির দল পুনর্গঠন নিয়ে মতবিনিময় সভা

আপডেট সময় : ০৭:২৯:৫০ অপরাহ্ন, রবিবার, ২৬ জুলাই ২০২৬